শিরোনাম
◈ সরকার তিন মাসেও কেন হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলো না? ◈ কাউন্টি ক্রিকে‌টে আরও ভয়ংকর বাংলা‌দে‌শের হাসান, রোমাঞ্চকর জয় কেন্টের ◈ যুক্তরাষ্ট্র–ইরান শান্তিচুক্তির ৯ দফা: যা থাকছে সমঝোতায় ◈ ১২ ফেব্রুয়ারি নির্বাচন প্রত্যাখ্যান করলে দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত: জামায়াত আমির ◈ সেবায় অবহেলা ও অনিয়মের অভিযোগে ২১ ওমরাহ কোম্পানির লাইসেন্স স্থগিত করল সৌদি ◈ বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহকে জামিন দিল হাইকোর্ট ◈ চীনা বিনিয়োগ টানতে বিশেষ পরিকল্পনা, জানালেন বিডা চেয়ারম্যান ◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ গভীর রাতে টেকনাফে গুলিবর্ষণ, আতঙ্কে নির্ঘুম জুম্মাপাড়ার মানুষ ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৬, ১২:৩১ রাত
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও)

নারায়ণগঞ্জের ফতুল্লায় জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাঁদা না দেওয়ায় একটি পরিবারের ওপর  হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। রবিবার (২২ মার্চ) রাতে এ ঘটনায় ভুক্তভোগী রোজিনা ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।

এর আগে গত ২০ মার্চ সকাল সাড়ে ৭টার দিকে ফতুল্লার শিবু মার্কেট পশ্চিম লামাপাড়া এলাকায় ৩০ থেকে ৪০ জনের একটি দল লাঠি, রড ও দেশীয় অস্ত্র নিয়ে ওই বাড়িতে হামলা চালায়। এতে মুহূর্তেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

হামলাকারীরা বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় এবং ঘরের দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ফতুল্লা ইউনিয়ন বিএনপির ৫ নং ওয়ার্ডের নেতা আমির প্রধানের সহযোগী আনোয়ার হোসেন অনু, আনিছুর রহমান ও রুবেল দীর্ঘদিন ধরে জমি দখলের উদ্দেশ্যে তাদের ওপর চাপ সৃষ্টি করে আসছিল। এক পর্যায়ে তাদের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

টাকা দিতে অস্বীকৃতি জানালে হত্যার হুমকি দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় এ হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী আরো জানান, হামলাকারীরা শুধু মারধর ও ভাঙচুরই করেনি, আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, ঘটনাটি জমি দখল সংক্রান্ত বিরোধের জেরে ঘটেছে। পুলিশ মামলা গ্রহণ করেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। তদন্ত শেষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত জড়িতদের আইনের আওতায় এনে এলাকার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়