শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ ◈ পে স্কেলের সর্বনিম্ন-সর্বোচ্চ মূল বেতনের প্রস্তাব উঠছে মন্ত্রিসভায় ◈ দেশের বাজারে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত ◈ আইফোন কিনতে লাখ টাকায় বিক্রি হওয়া সেই শিশু উদ্ধার ◈ বাজারে মানহীন বা নিম্নমানের পণ্য কীভাবে বুঝবেন? ◈ যোগাযোগ ব্যবস্থার বেহাল দশায় চাপে অর্থনীতি, বাড়ছে পরিবহন ব্যয় ◈ নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ৮০০ ছাড়াল মৃত্যু, নিখোঁজ ৩ হাজারের বেশি ◈ স্প‌্যা‌নিশ লা লিগায় রিয়াল মা‌দ্রিদের টানা তৃতীয় জয়, খেলার আ‌গে নেপাল-তিব্বতে নিহতদের স্মরণ   ◈ ইরানের সঙ্গে সম্পর্ক রাখলে চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের ◈ হ‌কি বিশ্বকা‌পে স্পেনকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন জার্মানি

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৬, ০৭:৪১ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে পেট্রোল, ডিজেল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা 

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় জ্বালানি তেল বেশি দামে বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোবাইল কোর্টে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২৩ মার্চ) বেলা ৩ টার সময় উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের সিংদহ গ্রামের আমতলা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় পেট্রোল, ডিজেল নির্ধারিত মূল্যের চেয়ে দাম বেশি রাখাসহ  ভাউচার এবং রেজিস্টার সংরক্ষণ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই ব্যবসায়ীকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে। এ মোবাইল কোর্ট পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ।

তিনি বলেন, সিংদহ গ্রামের আমতলা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় পেট্রোল, ডিজেল  নির্ধারিত মূল্যের চেয়ে দাম বেশি রাখাসহ  ভাউচার এবং রেজিস্টার সংরক্ষণ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুই ব্যবসায়ীকে  ২টি মামলায় ১০ দশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। পাশাপাশি ফিলিং স্টেশনগুলো তদারকি করা হয়।

তিনি আরো বলেন,জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ