শিরোনাম
◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বেনজীরকে দেশে ফেরাতে বাংলাদেশকে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৬, ০৬:৪৭ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাউনহল মাঠে শহীদ মিনারের পাশে প্রকাশ্যে গাঁজা সেবন

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা : কুমিল্লা নগরের টাউনহল মাঠের শহীদ মিনার সংলগ্ন এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগ উঠেছে। 

শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের প্রথম দিনের সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর থেকেই কয়েকজন যুবক শহীদ মিনারের পাশেই বসে গাঁজা সেবন করতে থাকে। আশপাশে মানুষের উপস্থিতি থাকা সত্ত্বেও তারা প্রকাশ্যে নেশায় লিপ্ত ছিল। এতে করে ঈদের আনন্দমুখর পরিবেশে বিরূপ প্রভাব পড়ে।

স্থানীয় মাহাবুব আলম নামে একজন শিক্ষক বলেন, ঈদের দিনে পরিবার-পরিজন নিয়ে মানুষ এখানে আসে। কিন্তু কিছু ছেলেপেলে প্রকাশ্যে নেশা করছে এটা খুবই দুঃখজনক। এতে পরিবেশ নষ্ট হচ্ছে।

সাবেক কৃষি এক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা কয়েকজন কুমিল্লাস্থ কৃষি কর্মকর্তারা টাউনহলে ঘুরতে এসেছি, কিন্তু এখানে এসে এমন দৃশ্য দেখতে হচ্ছে। প্রশাসনের কেউ নেই এটা মেনে নেওয়া যায় না।

নুরে আলম এক গণমাধ্যমকর্মী জানান, টাউনহল মাঠ ও শহীদ মিনার এলাকা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থান। অথচ সেখানে নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীর টহল না থাকায় এমন ঘটনা ঘটছে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ার বলেন, বিষয়টি আমাদের জানা ছিল না। অভিযোগ পেলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব এবং টহল জোরদার করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়