শিরোনাম
◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৬, ১২:০৬ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঈদের দিন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় অংশ নিয়েছেন জাহেদ হোসেন ঠাকুর নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা।

আজ শনিবার (২১ মার্চ) বিকালে উপজেলার সদরের বড়দেওয়ানপাড়া এলাকায় বাবার জানাযায় অংশ নেন তিনি।

জাহেদ সরাইল উপজেলার সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তিনি বড়দেওয়ানপাড়ার জাহাঙ্গীর হোসেনের একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি হত্যা মামলায় জেলা কারাগারে আছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহেদ হোসেন ঠাকুর। আজ শনিবার ভোরে তার বাবা জাহাঙ্গীর ঠাকুর (৬৫) ইন্তেকাল করেন। একমাত্র ছেলে হওয়ায় বাবার জানাজা ও দাফন কাজে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার জন্য তার প্যারোলে মুক্তির জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেন পরিবারের সদস্যরা।

এর পরিপ্রেক্ষিতে জাহেদকে দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সাড়ে ৩ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। পরে তাকে কারাগার থেকে বড়দেওয়ানপাড়ায় আনা হলে তিনি বাবার জানাজা ও দাফন কাজে অংশগ্রহণ করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, বাবার জানাজায় অংশ নিতে এক আসামীকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। পরে বিকেল ৫টার দিকে তাকে কারাগারে পাঠানো হয়েছে। সূত্র: টিবিএস

  • সর্বশেষ