শিরোনাম
◈ জুলাই হত্যাযজ্ঞ: সালমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশী আইনজীবীর আবেদন ◈ শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ◈ প্রোটোকল ভাঙা সফর: টাঙ্গুয়ার হাওরে প্রতিমন্ত্রী হাবিবের নির্ভার উপস্থিতি, ভিন্ন সংস্কৃতির ইঙ্গিত ◈ বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম ◈ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ ◈ নতুন পে-স্কেল: ৩০% দিয়ে শুরু, চার ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন ◈ দেশের বাজারে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত ◈ আইফোন কিনতে লাখ টাকায় বিক্রি হওয়া সেই শিশু উদ্ধার ◈ বাজারে মানহীন বা নিম্নমানের পণ্য কীভাবে বুঝবেন? ◈ নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ৮০০ ছাড়াল মৃত্যু, নিখোঁজ ৩ হাজারের বেশি

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৬, ০৯:০৯ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে বাঁশ কাটাকে কেন্দ্র করে মারপিট ও নারীর শ্লীলতাহানি

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে পূর্ব শত্রুতার জেরে বাঁশ কাটাকে কেন্দ্র করে মিনুকা বেগম (৫০) নামের এক নারীকে মারপিটে আহত ও শ্লীলতাহানীর ঘটনায় চার জনের নামে থানায় অভিযোগ করা হয়েছে। গত মঙ্গলবার সকালে উপজেলার কোমারপুর কাশিমালকুড়ি গ্রামে এ মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় গত বুধবার (১৮ মার্চ) বিকেলে আহত মিনুকা বেগম বাদী হয়ে ওই গ্রামের জুয়েল হোসেন, নাদিরা বেগম, মরিয়ম ও খাদিজা খাতুনের নাম উল্লেখ করে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৭মার্চ) সকাল ১০টায় পূর্ব শত্রুতার জেরে বাঁশ কাটাকে কেন্দ্র করে আদমদীঘি উপজেলার কোমারপুর কাশিমালকুড়ি গ্রামের আছির উদ্দিনের স্ত্রী মিনুকা বেগমকে ওই গ্রামের হামিদ আলীর ছেলে জুয়েল হোসেন, সুমনের স্ত্রী নাদিরা বেগম, হাফিজারের স্ত্রী মরিয়ম ও জুয়েলের স্ত্রী খাদিজা খাতুন অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। একপর্যায়ে মিনুকা বেগম তাদেরকে গালিগালাজ করতে নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে মনিকা বেগমকে মারপিট করে বাম হাতের আঙ্গুল ভাঙ্গিয়া ফেলে। বিষয়টি তার মেয়ে দুলালী দেখে এগিয়ে এলে তাকেও মারধর করে শ্লীলতাহানি ও তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়া হয়। এতে গুরুত্বর আহত হন মিনুকা বেগম ও তার মেয়ে দুলালী। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পরদিন গত বুধবার বিকেলে আহত মিনুকা বেগম বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ