শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৬, ০৫:৫৯ বিকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা

এএফএম মমতাজুর রহমান, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে মাংস বিক্রি এবং মূল্যতালিকা না রাখার অভিযোগে ছয় দোকানিকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার সান্তাহার নতুন বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শুক্রবার সকাল থেকেই কিছু মাংস ব্যবসায়ী নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে মাংস বিক্রি করছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে সাধারণ ক্রেতারা প্রতিবাদ জানান।

অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সান্তাহার নতুন বাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান পরিচালনা করে। অভিযানে অতিরিক্ত দামে মাংস বিক্রির দায়ে ফলজু, রস্তুম, বাচ্চু ও মানিকের দোকান থেকে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে বুলবুল ও ডাবলুকে আরও ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সেইসঙ্গে তিনি ব্যবসায়ীদের নির্ধারিত মূল্য মেনে চলা এবং দৃশ্যমান স্থানে মূল্যতালিকা টানানোর নির্দেশ প্রদান করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ