শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৬, ০৫:৪৩ বিকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর ছয় গ্রামে ঈদুল ফিতর উদযাপন

নোয়াখালী প্রতিনিধি: সৌদি আরবের সঙ্গে সামঞ্জস্য রেখে নোয়াখালীর বিভিন্ন এলাকায় আগাম পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন কিছু মুসল্লি। জেলার তিনটি উপজেলার অন্তত ছয়টি গ্রামে 

শুক্রবার (২০ মার্চ) সকালে পৃথকভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে নিজ নিজ এলাকার মসজিদে ঈদের নামাজ আদায় করেন এসব গ্রামের বাসিন্দারা। তারা দীর্ঘদিন ধরে নির্দিষ্ট ধর্মীয় পদ্ধতি অনুসরণ করে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছেন।

ঈদ উদযাপিত গ্রামগুলোর মধ্যে রয়েছে- নোয়াখালী পৌরসভার পশ্চিম সাহাপুর, লক্ষ্মীনারায়ণপুর ও হরিণারায়ণপুর; কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের রামভল্লবপুর; বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ এবং জিরতলী ইউনিয়নের ফাজিলপুর এলাকার একটি মসজিদকেন্দ্রিক গ্রাম।

নোয়াখালী জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআই ওয়ান) মো. আলতাফ হোসেন জানান, চারটি এলাকায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন হওয়ার খবর পেয়েছি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক ছিল।

উল্লেখ্য, হযরত আবদুল কাদির জিলানী (রহ.)-এর অনুসারী কাদেরিয়া তরিকার অনুসারীরা প্রায় একশ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মীয় আচার পালন করে আসছেন।

  • সর্বশেষ