শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৬, ০৫:২৫ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদযাত্রায় মহাসড়কে পুলিশ-সাংবাদিকদের ভালোবাসা এক ফ্রেমে

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ প্রতিনিধি: ঈদযাত্রার ব্যস্ততম সময়ে ঢাকা-যমুনা সেতু পশ্চিম মহাসড়কে এক ভিন্ন দৃশ্য ধরা পড়েছে পুলিশ ও গণমাধ্যমকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। কেউ ব্যস্ত যানবাহন নিয়ন্ত্রণে, কেউ বা খবর সংগ্রহে। রোদ, ধুলাবালি কিংবা ঝড়-বৃষ্টি সব কিছুকে যেন একইভাবে মেনে নিয়েই দায়িত্ব পালন করছেন তারা।

বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালনকালে সাংবাদিক ও পুলিশ সদস্যদের একসাথে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন চ্যানেল ১-এর জেলা প্রতিনিধি শুভ কুমার ঘোষ। মুহূর্তেই ছবিটি ছড়িয়ে পড়ায় প্রশংসায় ভাসেন দুই পেশার মানুষ।

পোস্টে মন্তব্য করে চ্যানেল ২৪-এর স্টাফ রিপোর্টার হীরক গুণ বলেন,আমরা মাঠে থাকি মানুষের জন্য। আর পুলিশ থাকে মানুষের নিরাপত্তার জন্য। এই সমন্বয়ই ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করে তোলে।

একাত্তর টিভির জেলা প্রতিনিধি ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু বলেন, মহাসড়কে কাজ করতে গেলে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে বোঝাপড়া খুব জরুরি। আমরা একে অপরের সহযোগী, প্রতিপক্ষ নই।

Advertisement

সময় টিভির স্টাফ রিপোর্টার রিংকু কুন্ড বলেন, এই ছবিটা শুধু একটা মুহূর্ত না, এটা আমাদের সম্পর্কের প্রতিচ্ছবি। কঠিন পরিস্থিতিতেও আমরা একসাথে থাকি।

এখন টিভির রিফাত রহমান বলেন, ঈদের সময় পরিবারের বাইরে থেকে দায়িত্ব পালন করা সহজ নয়। কিন্তু মানুষের স্বস্তির জন্য আমরা সবাই একসাথে কাজ করছি।

ঈদযাত্রায় নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে মাঠে থাকা পুলিশ ও গণমাধ্যমকর্মীদের এই পারস্পরিক সহযোগিতা ও ভালোবাসা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে বলে অনেকেই মন্তব্য করেছেন।

পেশাগত ভিন্নতা থাকলেও লক্ষ্য একটাই মানুষের সেবা। আর সেই লক্ষ্যেই পুলিশ ও গণমাধ্যমকর্মীদের এই বন্ধন চিরদিন অটুট থাকুক এমন প্রত্যাশা করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) মো. নাজরান রউফ।

সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, সাংবাদিকরা বাস্তব চিত্র তুলে ধরেন, আর আমরা সেই বাস্তবতা অনুযায়ী কাজ করি। ঈদযাত্রা নিরাপদ রাখতে গণমাধ্যম আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার।

পুলিশ সুপার আরও বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে ১ হাজার ২০০ সদস্য নিরলসভাবে কাজ করছেন। এর মধ্যে নির্দিষ্ট পয়েন্টে ৬৫০ জন সদস্য এবং তিনটি বিশেষ মোবাইল টিম সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। কোনো যানবাহন বিকল হলে বা জ্বালানি শেষ হয়ে গেলে দ্রুত সহায়তার জন্য আলাদা টিম রাখা হয়েছে। সেই সঙ্গে ড্রোনের লাইভ ফুটেজ দেখে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়। যান চলাচল স্বাভাবিক রাখতে বড় ভূমিকা রাখা হয়েছে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) মো. নাজরান রউফ, ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মো. মোফাখখারুল ইসলাম, মাছঙাঙ্গা টেলিভিশনের উজ্জল মাহমুদ, ডিবিসির জেলা প্রতিনিধি খালেদ হাসান হৃদয়, আরটিভির জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম, বিজয় টিভির সোহাগ হাসান জয়, গ্লোবাল টিভির রাকিবুল ইসলাম, ক্যামেরাম্যান আব্দুল আলিম, নাজমুল ইসলাম, বেলাল হোসেন, অমৃত্র সেন, বিভিন্ন অনলাইনের গণমাধ্যমের সংবাদকর্মীসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ