শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৬, ০৫:১৬ বিকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাটির নিচে লুকানো সাড়ে ৯ কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য উদ্ধার

ভারত সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে প্রায় সাড়ে ৯ কোটি টাকার বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালান করা পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শুক্রবার (২০ মার্চ) দুপুরে সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ। 

এর আগে বৃহস্পতিবার রাতে বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী কালামোড়া নামক এলাকায় একটি জঙ্গলের ভেতর মাটি খুঁড়ে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করে সরাইল (২৫ বিজিবি) ব্যাটালিয়ন। 

তিনি জানান, বিজিবির সরাইল ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করেছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে মুকুন্দপুর বিওপির একটি টহল দল বিজয়নগর উপজেলার কামালমোড়া এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ২০০৭/৯-এস থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জঙ্গলের মধ্যে মাটির নিচে লুকিয়ে রাখা অবস্থায় এসব পণ্য উদ্ধার করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে—মোবাইল ফোনের ডিসপ্লে ৯ হাজার ৬শ পিস, সানগ্লাস ১৩ হাজার ৬পিস, ভারতীয় শাড়ি ৩৪৩ পিস। যার আনুমানিক বাজারমূল্য ৯ কোটি ৩৮ লাখ ৭ হাজার টাকা।

জব্দকৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিতে তাদের অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত এক বছরে সরাইল ব্যাটালিয়ন তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৪৩ কোটি টাকার মাদকদ্রব্য, মূল্যবান মোবাইল ফোনের ডিসপ্লে, শাড়ি, কসমেটিকসহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করে বিজিবির ২৫ ব্যাটালিয়ান।

  • সর্বশেষ