শিরোনাম
◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু ◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৬, ০৬:৫৪ বিকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কর্ণফুলীতে আইন-শৃঙ্খলা সভায় সংসদ সদস্যর কড়া বার্তা : মাদক, মাটিকাটা ও চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্সের নির্দেশ

এস এম সালাহউদ্দিন, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মাদক, অবৈধ মাটিকাটা ও চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। তিনি প্রশাসনকে এসব অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান জানান।

সোমবার (৯ মার্চ ২০২৬) কর্ণফুলী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উপজেলা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজিব কান্তি রুদ্র।

সভায় এমপি সরওয়ার জামাল নিজাম বলেন, আনোয়ারা ও কর্ণফুলী এলাকায় কোনোভাবেই মাদক ব্যবসা, অবৈধ মাটিকাটা কিংবা চাঁদাবাজি সহ্য করা হবে না। এসব অপরাধ বন্ধে প্রশাসনকে কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেন এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

উপজেলা প্রশাসন কর্ণফুলীর আয়োজনে অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ