শিরোনাম
◈ ডিবিকে ফোনকল: আমি ভালো হয়ে যাবো, অস্ত্রসহ আমাকে নিয়ে যান ◈ ভ্রমণ আরও সহজ করতে এআই মোডে গুগলের নতুন ফিচার ◈ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯৬৩ ◈ সরকারের ছয় মাসে ১০ অভিযোগ চরমোনাই পীরের ◈ সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ◈ বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক ◈ হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ ◈ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬, ০৭:৫৫ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় প্রকাশ্যে দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যা

মো.ফয়সাল চৌধুরী, জেলা প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ায় দিনদুপুরে শেখ সাগর (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ মার্চ) দুপুর ১টার দিকে কুষ্টিয়ার চৌড়হাস এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাগর চৌড়হাস এলাকার রাজ্জাক হোসেনের ছেলে। সাগর পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

স্থানীয়রা জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক কারবারসংক্রান্ত বিরোধের জের ধরে রবিবার সকালে নিহত সাগরের খালাতো ভাই তৌফিককে মারধর করেন সাগরের বন্ধু প্রবাল, ভিকি ও বিজয়। এরপর দুপুর ১টার দিকে শহরের চৌড়হাস কোল্ড স্টোর মোড় এলাকায় স্থানীয় মাদকসেবী কয়েকজন দুর্বৃত্ত চাপাতি ও রামদা নিয়ে সাগরের ডান পা, ডান হাত ও কপালসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। এতে সাগর মারাত্মকভাবে আহত হয়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এরপর কর্তব্যরত চিকিৎসকরা সাগরকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় জমায়।

নিহত সাগরের খালাতো ভাই তৌফিক ইসলাম অভিযোগ করে বলেন, ‘সাগর ভাইয়ের বন্ধু প্রবালের ভাই ভিকি ও বিজয় ঘটনার আগে বেলা ১১টার দিকে আমাকে মারধর করে। মারধরের সময় তাঁরা হুমকি দিয়ে বলে, তোর ভাইকে (সাগর) ডেকে নিয়ে আয়। এরপর আমি সাগরকে খুঁজতে বের হই। কিছুক্ষণ পরেই ফোন আসে সাগরকে কুপিয়ে হত্যা করা হয়েছে।’ তৌফিক আরও বলেন, ‘ভাইয়ের সাথে তাদের কী নিয়ে দ্বন্দ্ব, আমি তা জানি না। আমাকে মারলে ভাই ছুটে আসবে সে জন্য মেরেছে। আমি বলছি না এরাই আমার ভাইকে হত্যা করেছে। কিন্তু সকালে এদেরকে ধারালো অস্ত্র হাতে নিয়ে ঘুরতে দেখেছি।’

নাম প্রকাশ না করা শর্তে হাসপাতালে নিয়ে আসা নিহত সাগরের দুজন পরিচিত জানান, তারা কোল্ড স্টোরের পাশে সাগরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তখন তাঁরা মোটরসাইকেলে করে দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, ‘হাসপাতালে আসার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে অসংখ্য কোপ দেওয়ার চিহ্ন রয়েছে। বিশেষ করে গলায় ক্ষত চিহ্ন বেশি।’

এই হত্যাকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিভিন্ন বিরোধের জের ধরে নিজের বন্ধুরাই সাগরকে হত্যা করেছে। তবে কি কারণে এ হত্যাকাণ্ড তা এখনো নিশ্চিত নয়। সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। সেই সাথে এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে।

  • সর্বশেষ