শিরোনাম
◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু ◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬, ০৭:৩৭ বিকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলবে ১৬টি ফেরি ও ২০টি লঞ্চ, থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা

সৈকত শতদল, রাজবাড়ী প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৬টি ফেরি ও ২০টি লঞ্চ।

রবিবার (০৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি, লঞ্চসহ জলযান চলাচল নিশ্চিতকল্পে ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে আয়োজিত সভায় এ তথ্য জানানো হয়।

এ সময় বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএর কর্মকর্তারা জানান, ঈদকে সামনে রেখে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে ১৬টি ফেরি এবং ২০টি লঞ্চ চলাচল করবে। এ বিষয়ে প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এছাড়া যাত্রী ও যানবাহন পারাপারের জন্য দৌলতদিয়া প্রান্তে ৩, ৪ ও ৭ নম্বর- এই তিনটি ফেরি ঘাট চালু থাকবে।

ঘাট এলাকায় যানজটমুক্ত পরিবেশ বজায় রাখা এবং চাঁদাবাজি, দালাল চক্র, ছিনতাইকারী, মলমপার্টি ও যাত্রী হয়রানি রোধে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পোশাকধারী ও সাদা পোশাকে জেলা পুলিশের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

Advertisement

এদিকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, ভাড়ার চার্ট ও টিকিট কাউন্টারের তালিকা প্রদর্শন এবং অবৈধ যানবাহন চলাচল রোধে ঘাট এলাকায় সার্বক্ষণিক মনিটরিং করবেন প্রশাসনের কর্মকর্তারা।

অন্যদিকে ঘাট এলাকায় আলোকসজ্জা, অস্থায়ী টয়লেট, মাতৃদুগ্ধ কেন্দ্রসহ সুপেয় পানি ও ইফতারের ব্যবস্থাও রাখা হবে।

সভায় রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ।

এছাড়া সভায় রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস, সড়ক বিভাগ, লঞ্চ মালিক সমিতিসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।

  • সর্বশেষ