শিরোনাম
◈ লর্ডসে পাকিস্তানের ভরাডুবি, সি‌রিজ জিত‌লো ইংল‌্যান্ড ◈ মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেলের প্রস্তাব অনুমোদন, জানুন প্রজ্ঞাপন ও বেতন কার্যকরের তারিখ ◈ আসিম মুনিরের অস্ত্র কারখানা পরিদর্শন : পূজার আগে পাকিস্তানের হামলার শঙ্কা, নজরদারি বাড়িয়েছে ভারত ◈ ‘পরীক্ষিত’ সিল ছাড়া মাংস বিক্রি করলে দোকান বন্ধ: ডিএসসিসি প্রশাসক ◈ সেপ্টেম্বরেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম ◈ যুব এশিয়ান কাপ বাছাইপর্বে রাতে মুখোমুখি বাংলাদেশ ও উজবেকিস্তান ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ৭ সেপ্টেম্বর থেকে মূল টাকা তুলতে পারবেন গ্রাহকেরা ◈ রা‌তে নারী এশিয়া কা‌পে ইন্দোনেশিয়ার বিরু‌দ্ধে ম্যাচ দিয়ে লড়াই শুরু বাংলা‌দে‌শের ◈ পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাস উল্টে আহত ৮ ◈ বছরের বাকি ৪ মাসে সরকারি ছুটি ৫ দিন, কর্মদিবসে মিলবে মাত্র ৩ দিন

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬, ০৫:২৭ বিকাল
আপডেট : ২৫ জুলাই, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুনামগঞ্জ সীমান্তের মেঘালয়ে জ্বালানি তেল পাচারের আশঙ্কা : বিজিবির চেকপোস্ট

নুর উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি : সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতা ও ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ব্যাপক ওঠানামা চলছে। মেঘালয়ে তেলের দাম সুনামগঞ্জের চেয়ে বেশি হওয়ায় পাচারের আশংকা অতীতের মতো মতো রয়েছে।

সুনামগঞ্জে পেট্রোলের দাম প্রতিলিটার ১১৬ টাকা হলেও ভারতের মেঘালয় রাজ্যে প্রতি লিটার ৯৮ দশমিক ৩২ রুপি অর্থাৎ বাংলাদেশী টাকায় প্রায় ১৩১ টাকা। একারণে সীমান্ত পথে পেট্রোল পাচার হবার আশঙ্কা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ঘিরে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তায় আশঙ্কা তৈরি হওয়ায় সীমান্ত পথে তেল পাচার বাড়তে পারেও বলে আশঙ্কা করা হচ্ছে। 

এদিকে জ্বালানি তেল পাচার প্রতিরোধে সুনামগঞ্জের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করতে চেকপোস্ট বসানোর পাশাপাশি বিশেষ টহল, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ সন্দেহভাজন পরিবহনে তল্লাশি কার্যক্রম বাড়ানো হয়েছে। বিশেষ করে সুনামগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় তিনটি এলসি পয়েন্টে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে যাতে বাংলাদেশগামী পাথর ও কয়লা ভর্তি বড় ট্রাক/ডাম্পারগুলো আনলোড করে পার্শ্ববর্তী দেশে প্রবেশ করার সময় অবৈধভাবে তেল পাচার করতে না পারে।

বিজিবি’র দায়িত্বশীলরা জানান, এ বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে। শনিবার সীমান্তের তাহিরপুরের শুল্কস্টেশনে আসা ভারতীয় কয়লা বুঝাই ট্রাকে তল্লাশি এবং  তেলের ট্রাংকির মিটারও যাচাই করা হয়েছে।

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তের ডলুরা এলাকার বাসিন্দা এক ব্যবসায়ী জানান, ওপারের (ভারতের) ওয়েস্ট খাসিয়া হিলের পেট্রোল পাম্পে শনিবার পেট্রোলের দাম ছিল প্রতি লিটার ৯৮.৩২ রুপি এবং ডিজেল ৮৭.৭১ রুপি। অর্থাৎ টাকায় প্রতি লিটার পেট্রোল ১৩১ এবং ডিজেল ১১৭ টাকা। অথচ. এপারের সুনামগঞ্জে ১১৬ এবং ১০০ টাকা লিটারে বিক্রয় হচ্ছে পেট্রোল-ডিজেল। ওই ব্যবসায়ী জানান, এর আগে তেল নিয়ে গুজব বা সংকট হলে ভারতে পেট্রোল-ডিজেল পাচার করেছে চোরাচালান চক্র।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্বম্ভরপুরের ডলুরা পর্যন্ত গাড়ী দিয়ে নিয়ে নদী পাড় হয়ে সীমান্তের ওপারের কড়ইগড়ায় পেট্রোল-ডিজেল পৌঁছে দিলেই একেক লিটারে ২০-২৫ টাকা বেশি পাওয়া যায়। চোরাচালানিচক্র এর আগেও সংকটকালীন সময়ে এই সীমান্ত পথে তেল পাচার করেছে। চোরাচালানচক্র তাহিরপুরের তিন শুল্কস্টেশন, বিশ্বম্ভরপুরের সীমান্ত এবং দোয়ারাবাজারের সীমান্ত দিয়ে তেল ওপারে পাচার করে, এর বদলে বাংলাদেশে ভারতীয় কসমেটিকস, জিরা, চকলেট ও চিনি অবৈধভাবে এনেছে। এবারও জ্বালানি তেলের গুজবের সংকটে এমনটা হতে পারে। তেল পাচারের ক্ষেত্রে সীমান্তের বাসিন্দা ভাড়ায় চালিত কিছু মোটর সাইকেল চালকও এর আগে বিভিন্ন সময়ে যুক্ত হয়েছিল বলে জানান ওই ব্যবসায়ী।

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের অস্থিরতার কারণে জ্বালানি তেলের মজুদ এবং পাচারের ঝুঁকি থাকায় সীমান্তে বিজিবি সর্বোচ্চ গোয়েন্দা নজরদারী ও সতর্ক অবস্থানে রয়েছে। পাচারের আশংকা বেশি সেসব পয়েন্টে রয়েছে সেগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে। 

  • সর্বশেষ