শিরোনাম
◈ একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, আক্রান্ত আরও ১২৪ ◈ করদাতাদের স্বস্তি দিতে অর্থমন্ত্রীর কাছে যেসব পরিবর্তনের প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭১৬ ◈ এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব ◈ আমাদের লক্ষ্য মুষ্টিমেয় সুবিধাভোগীদের কবল থেকে অর্থনীতিকে মুক্ত করা: সংসদে প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশিদের জন্য মার্কিন ভিসা প্রক্রিয়ায় নতুন শর্ত ও কঠোরতা ◈ দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? ◈ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি অসুস্থ, কারাগার থেকে আনা হলো ঢামেকে ◈ তিস্তা ব্যারেজ, কৃষি থেকে ক্রিয়েটিভ ইকোনমি, কৃষক ও প্রবাসীদের জন্য নতুন সুবিধা: বাজেট আলোচনায় প্রধানমন্ত্রীর একগুচ্ছ মেগা পরিকল্পনা ◈ আদ-দ্বীন হাসপাতাল বন্ধে শিক্ষার্থীদের ক্যারিয়ার অন্ধকারের মুখে, দ্রুত চালুর দাবি জামায়াতের

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৬, ০৫:৫৫ বিকাল
আপডেট : ১৭ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ড: পুড়ে গেছে ইলেকট্রিক দোকানের ৪০ লাখ টাকার মালামাল

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে একটি ইলেকট্রিক সামগ্রীর দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৭ মার্চ) ভোরে উপজেলার হাজি আকবর আলী সুপার মার্কেটের নেহা ইলেকট্রিক নামের দোকানে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে দোকানে থাকা প্রায় ৪০ লাখ টাকার বিভিন্ন ইলেকট্রিক মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন দোকানের মালিক।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল প্রায় ৬টার দিকে মার্কেটের আশপাশের কয়েকজন ব্যবসায়ী দোকান খুলতে এসে দেখতে পান নেহা ইলেকট্রিক দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। কিছুক্ষণ পর দোকানের ভেতরে আগুনের শিখা দেখা যায়। বিষয়টি বুঝতে পেরে তারা দ্রুত স্থানীয় লোকজনকে খবর দেন এবং ফায়ার সার্ভিসে ফোন করেন।

খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যদের তাৎক্ষণিক প্রচেষ্টায় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তাদের দ্রুত পদক্ষেপের কারণে আগুন পাশের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়েনি বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই দোকানের ভেতরে থাকা বিপুল পরিমাণ ইলেকট্রিক মালামাল পুড়ে যায়। দোকানে থাকা বৈদ্যুতিক তার, সুইচ, বোর্ড, এলইডি লাইট, ফ্যান, সার্কিট ব্রেকারসহ বিভিন্ন ইলেকট্রিক সরঞ্জাম সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে।

নেহা ইলেকট্রিক দোকানের স্বত্বাধিকারী সেকেন্দার আলী জানান, সকালে পাশের এক দোকানির ফোন পেয়ে তিনি জানতে পারেন তার দোকানে আগুন লেগেছে। দ্রুত ঘটনাস্থলে এসে দেখেন ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে, কিন্তু ততক্ষণে দোকানের ভেতরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তিনি বলেন, দোকানে প্রায় ৪০ লাখ টাকার ইলেকট্রিক মালামাল ছিল। আগুনে সব পুড়ে গেছে। এখন আমার আর কিছুই অবশিষ্ট নেই। দীর্ঘদিনের কষ্টে গড়ে তোলা ব্যবসা এক মুহুর্তে শেষ হয়ে গেল। আমি এখন সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে পড়েছি।

এদিকে আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। আমাদের সদস্যদের চেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে বিষয়টি তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকান মালিক সেকেন্দার আলী কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অগ্নিকান্ডের এই ঘটনায় মার্কেটের অন্যান্য ব্যবসায়ীদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। তারা মার্কেটের বৈদ্যুতিক সংযোগ ও নিরাপত্তা ব্যবস্থার উন্নতির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়