শিরোনাম
◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৫৬ ◈ রংপুরের চার খুনের তদন্তে নতুন মোড়, সিদ্ধার্থ-মুগ্ধের শরীরে মেলেনি মাদকের অস্তিত্ব ◈ মক্কা চুক্তি: কৌশল ও প্রতিরক্ষা কমিটির বৈঠক আজ, আলোচনায় যা থাকবে ◈ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বেড়ে দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩: ইসি সচিব ◈ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান ◈ আইপিইউ মহাসচিবের সঙ্গে স্পিকারের বৈঠক, গণতন্ত্র ও ভোটাধিকার নিয়ে আলোচনা ◈ খার্গ দ্বীপ কি ‘ধ্বংস করে দেওয়া হচ্ছে’, যা জানাল রয়টার্স ◈ মালয়েশিয়াগামী ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে পাঠানোর নির্দেশ ◈ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন ◈ শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৩৪ বিকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজার শহরের প্রধান বাণিজ্যিক এলাকা বড়বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান 

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল নিশ্চিত করতে কক্সবাজার শহরের প্রধান বাণিজ্যিক এলাকা বড়বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও র‍্যাব।  

অভিযানে বিএসটিআই এর অনুমোদনহীন টেস্টিং সল্ট বিক্রির দায়ে একটি দোকানের ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ব্যবসায়িক নথিপত্রে সামান্য ক্রটি থাকায় আরও কয়েকটি দোকানের মালিককে কঠোরভাবে সতর্ক করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার বিকেলে শহরের বাজারঘাটা ও বড় বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত চলা এই অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম। মূলত রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং পণ্যের মান যাচাইয়ের লক্ষ্যে এই ঝটিকা অভিযান চালানো হয়। 

অভিযান চলাকালীন ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাজারের ৫-৬টি গুরুত্বপূর্ণ দোকান পরিদর্শন করেন। এসময় ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ের রশিদ (কাঁচা ও পাকা ভাউচার) যাচাই করা হয় এবং দোকানে প্রদর্শিত মূল্য তালিকার সাথে বিক্রয়মূল্যের সামঞ্জস্য আছে কি না তা যাচাই করা হয়। 

অভিযানে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার অধিদপ্তরের জেলার উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ