শিরোনাম
◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৫৬ বিকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এখন থেকে কোন দালাল আর হাসপাতাল এলাকায় থাকবে না: শেখ ফরিদ আহম্মেদ মানিক

মিজান লিটন: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাঁদপুর  সদর হাসপাতালের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার দুপুরে হাসপাতালের হল রুমে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

এসময় তিনি বলেন,সামনের দিনগুলোতে যেন মানুষ স্বাস্থ্য সেবা পায় সেদিকে আপনাদের দৃষ্টি রাখতে হবে।মাননীয় প্রধানমন্ত্রীর যে চাহিদা তা আপনাদের পূরণ করতে হবে। আপনারা মানুষকে যথাযত সেবাটা দেন। সময় মতো হাসপাতালে আসেন।আপনারা আমরা সবাই মিলে চেষ্টা করলে যত সমস্যা থাকুক তা কিন্তু সমাধান করা সম্ভব। আপনাদের বিরুদ্ধে অনেক সময় শুনা যায় সময় মতো অফিসে আসেন না।রোগীদের সাথে সব সময় ভালো ব্যবহার করার চেষ্টা করবেন।

এখন থেকে কোন দালাল আর হাসপাতাল এলাকায় থাকবে না। যদি থাকে তাদের নাম তালিকা করে দিন আমি ব্যবস্থা নিব।

তিনি আরো বলেন, আপনারা রোগীদের কথাগুলো শুনবেন।তাদের সমস্যা গুলো শুনবেন।একটি কথা আমি বিশ্বাস করি আমরা সবাই মিলে চেষ্টা করলে সকল সমস্যার সমাধান সম্ভব। 

Advertisement

চাঁদপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক  ডা. মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডা. সৈয়দ আহমেদ কাজলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, সহ-সভাপতি খলিলুর রহমান গাজী।

আরো বক্তব্য রাখেন চাঁদপুর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. আশফাক আহমেদ চৌধুরী।

এর আগে নব নির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে রোগীদের সাথে কথা বলে তাদের সমস্যা গুলো শুনেন।এবং তা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।

  • সর্বশেষ