শিরোনাম
◈ চোরাচালান ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৫৬ ◈ রংপুরের চার খুনের তদন্তে নতুন মোড়, সিদ্ধার্থ-মুগ্ধের শরীরে মেলেনি মাদকের অস্তিত্ব ◈ মক্কা চুক্তি: কৌশল ও প্রতিরক্ষা কমিটির বৈঠক আজ, আলোচনায় যা থাকবে ◈ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বেড়ে দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩: ইসি সচিব ◈ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান ◈ আইপিইউ মহাসচিবের সঙ্গে স্পিকারের বৈঠক, গণতন্ত্র ও ভোটাধিকার নিয়ে আলোচনা ◈ খার্গ দ্বীপ কি ‘ধ্বংস করে দেওয়া হচ্ছে’, যা জানাল রয়টার্স ◈ মালয়েশিয়াগামী ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে পাঠানোর নির্দেশ ◈ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০১ রাত
আপডেট : ০৪ জুলাই, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোল ইমিগ্রেশনে হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

মোঃ আজিজুল হক, বেনাপোল(যশোর): ভারতে পালানোর সময় বেনাপোল ইমিগ্রেশন থেকে হত্যা মামলার দুই আসামী কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) বিকালে ভারতে পালানোর উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশ করলে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত রয়েছে জানা গেছে।
গ্রেফতারকৃত দুই আসামী সাদিকুর রহমান শামিম ও সাজিদুর রহমান উভয়ই সুনামগঞ্জের এলাকার জালাল উদ্দিন এর ছেলে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি সাখাওয়াত হোসেন জানান, দুই সহদর বেনাপোল ইমিগ্রেশনে তাদের পাসপোর্ট জমা দেয়। এসময় তথ্য যাচাই করে দেখা যায় তারা দু জনেই হত্যা মামলায় কালো তালিকার আসামী। পরে গ্রেফতার করে থানা পুলিশে সোপর্দ করা হয়।

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক খায়রুল ইসলাম জানান, দুই সহোদরকে গ্রেফতার করে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের হাতে তুলে দিয়েছে। তারা দুই ভাই হত্যা মামলার আসামী। গ্রেফতারকৃতদের পরবর্তীতে সুনামগঞ্জ থানায় সোপর্দ করা হবে।

  • সর্বশেষ