শিরোনাম
◈ কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ও আহত বেশ কয়েকজন ◈ নেপালের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলের কোচ হলেন পা‌কিস্তা‌নের মিসবাহ উল হক ◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৪৯ বিকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লার নাঙ্গলকোটে মহানগর এক্সপ্রেস লাইনচ্যুত: ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ

কুমিল্লার নাঙ্গলকোটে ঢাকামুখী মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন মাস্টার জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেনটি হাসানপুর স্টেশন ছেড়ে আসার পর মাঝখানের একটি বগি সামান্য লাইনচ্যুত হয়। এতে বড় কোনো দুর্ঘটনা না হলেও লাইনচ্যুতির কারণে ঢাকামুখী ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে।

তিনি আরও জানান, চট্টগ্রামমুখী লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।

  • সর্বশেষ