শিরোনাম
◈ ‌বিশ্বকা‌পে ইরা‌নের এই খেলোয়াড়দের মনে রাখবে ইতিহাস এবং ভবিষ‍্যৎ প্রজন্ম, বল‌লেন কোচ ◈ খেলার দুই অ‌র্ধে হাইড্রেশন ব্রেকের কারণে ছন্দ নষ্ট হয়, বল‌লেন আ‌র্জেন্টিনার কোচ স্ক্যালোনি  ◈ বাংলাদেশ–মালয়েশিয়া এফটিএ: বাণিজ্য সম্পর্কের নতুন অধ্যায় শুরু ◈ ইরা‌নের মর্যাদা‌ রক্ষায় বিশ্বকা‌পে ফুটবলাররা যুক্তরাষ্ট্রে লড়াই করছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ আ. লীগের তৎপরতা ঘিরে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন ◈ পাতে ক্যানসারের ঝুঁকি? ইউরোপে নিষিদ্ধ ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিকে চাষ হচ্ছে ভারতীয় কৃষিপণ্য! ◈ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা ◈ বাংলাদেশি শ্রমিক নিয়োগ বাড়াতে আনোয়ার ইব্রাহিমের সহযোগিতা চাইলেন তারেক রহমান ◈ খেলার দুই অ‌র্ধে হাইড্রেশন ব্রেক কিছুই দিচ্ছে না, কেড়ে নিচ্ছে ফুটবলের সৌন্দর্য: উরুগু‌য়ে কোচ ◈ জুলাই মা‌সে অস্ট্রেলিয়া সফরই হ‌বে বাংলাদেশের আসল পরীক্ষা, বললেন ব্র্যাড হগ

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৫ দুপুর
আপডেট : ১৬ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোল বন্দরে টানা তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ

আজিজুল হক, বেনাপোল (যশোর) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বুধবার থেকে টানা তিন দিন বন্ধ থাকবে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। এ সময়ে বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দরে আমদানি ও রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। 

বুধবার থেকে শুক্রবার পর্যন্ত টানা তিনদিন বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে বলে বেনাপোল কাস্টমস ও বন্দর সূত্র নিশ্চিত করেছে।

বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার সাঈদ আহমেদ রুবেল জানান, আগামী বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ থাকবে। এ সময়ে কোন পাসপোর্ট যাত্রী ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াত করতে পারবেন না। তবে শুক্রবার সকাল থেকে যাতায়াত স্বাভাবিক থাকবে। এ ছাড়া সরকারের নির্বাহী আদেশের প্রেক্ষিতে বুধবার ভোটের কারণে বৃহস্পতিবার এবং সরকারি সাপ্তাহিক ছুটির কারণে শুক্রবার আমদানি ও রপ্তানি বন্ধ থাকবে। 

তিনি আর বলেন, এ সময় বন্দর থেকে কোন মালামাল খালাস হবে না এবং কোন পণ্যের নোটিং হবে না। তবে শনিবার থেকে আমদানি ও রপ্তানি কার্যক্রম আগের নিয়মে চলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়