শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ ◈ পে স্কেলের সর্বনিম্ন-সর্বোচ্চ মূল বেতনের প্রস্তাব উঠছে মন্ত্রিসভায় ◈ দেশের বাজারে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত ◈ আইফোন কিনতে লাখ টাকায় বিক্রি হওয়া সেই শিশু উদ্ধার ◈ বাজারে মানহীন বা নিম্নমানের পণ্য কীভাবে বুঝবেন? ◈ যোগাযোগ ব্যবস্থার বেহাল দশায় চাপে অর্থনীতি, বাড়ছে পরিবহন ব্যয় ◈ নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ৮০০ ছাড়াল মৃত্যু, নিখোঁজ ৩ হাজারের বেশি ◈ স্প‌্যা‌নিশ লা লিগায় রিয়াল মা‌দ্রিদের টানা তৃতীয় জয়, খেলার আ‌গে নেপাল-তিব্বতে নিহতদের স্মরণ   ◈ ইরানের সঙ্গে সম্পর্ক রাখলে চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের ◈ হ‌কি বিশ্বকা‌পে স্পেনকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন জার্মানি

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:২৯ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঐক্য ও সম্প্রীতির মাধ্যমেই উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: শিশির মনির

আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ-২ নির্বাচনী এলাকা (দিরাই-শাল্লা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির নতুন বাংলাদেশ বিনির্মাণের রাজনীতিতে সকলকে এগিয়ে আসার উদাত্ত আহবাণ জানিয়েছেন। তিনি বলেছেন কারো ব্যক্তিগত চরিত্র হনন করে,প্রতিপক্ষকে গালিগালাজ করে যে পুরনো দিনের রাজনীতি দিরাই-শাল্লাকে উন্নয়ন বঞ্চিত রেখেছে মান্দাতার আমলের সেই নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। ঐক্য,সম্প্রীতি ও নতুন বাংলাদেশের রাজনীতিতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে বঞ্চিত দিরাই শাল্লার উন্নয়নে আমি কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে দিরাই মিনি স্টেডিয়াম মাঠে ‘ঐক্য ও সম্প্রীতির সমাবেশ’ ব্যানারে অনুষ্ঠিত বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন। দিরাই উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল কদ্দুসের সভাপতিত্বে এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি রেজাউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা নুর উদ্দীন, সাবেক এমপি গোলাম জিলানী চৌধুরীর পুত্র মাহমুদ হাসান রানা, বীর মুক্তিযোদ্ধা মলিনী কান্ত দাস, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল, শিক্ষক পুলিং বিহারী দাস, প্রিন্সিপাল গোলাম রব্বানী, প্রবাসী আবু সালেহ ও সাংবাদিক ইমরান হোসাইনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিশির মনির আরো বলেন, দিরাই-শাল্লার মানুষ যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে হাওর এলাকার মানুষের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব। আজকের এই সমাবেশে আপনারা দেখেছেন সব শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে দাঁড়িয়েছেন। আগামী ১২ ফেব্রুয়ারি এই ঐক্যকে রুখে দেওয়ার মতো শক্তি কারও নেই।

তিনি বলেন, আমাদের দায়িত্ব হলো হিন্দু-মুসলমান সবাইকে এক কাতারে এনে জনগণকে সঙ্গে নিয়ে একটি নতুন রাজনৈতিক মডেল তৈরি করা। ঐক্য ও সম্প্রীতির মাধ্যমেই উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব। নিজের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, আমি নির্বাচিত হলে সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে একটি কমিটি গঠন করে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেব। শুধু সরকারি টাকায় দিরাই-শাল্লার ব্যাপক উন্নয়ন সম্ভব নয়। হাওর অঞ্চলে টেকসই রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নের জন্য বিদেশি কোম্পানি ও এনজিওদের সম্পৃক্ত করে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। প্রয়োজনে হাওর এলাকায় উড়াল সেতুসহ আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে।

শিক্ষা ও স্বাস্থ্য খাতের দুরবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, দিরাই-শাল্লায় পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নেই। আমি নির্বাচিত হলে ছয় মাসের মধ্যে এলাকায় একটি বিকল্প হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেব। পাশাপাশি শারীরিক প্রতিবন্ধীদের জন্য একটি লালন-পালন কেন্দ্র গড়ে তোলা হবে। তিনি তার নির্বাচনী ইশতেহারে থাকা ২০ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নেরও পুনরাবৃত্তি করেন। উল্লেখ্য সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে শিশির মনির ও দাড়িপাল্লার পক্ষে খণ্ড খণ্ড মিছিল এসে জনসভায় যোগ দেয়।

  • সর্বশেষ