শিরোনাম
◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ যে কারণে নুডুলস খেয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৪০ বিকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে ট্রাকভর্তি পাটে আগুন: আগাম সতর্কতায় রক্ষা পেল গোটা বাজার

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা): জীবননগর উপজেলার উথলী বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে পাটবোঝাই একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১২টার দিকে কলিম উদ্দিনের গোডাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে। আগুনে প্রায় সাড়ে ১৩ লাখ টাকার পাট পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রমিকরা গোডাউন থেকে ট্রাকে পাট তুলছিলেন। এসময় অসাবধানতাবশত একটি পাটের আটি বৈদ্যুতিক সাইড লাইনে স্পর্শ করলে সঙ্গে সঙ্গে ট্রাকে থাকা পাটে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে আতঙ্ক তৈরি হয়। পরিস্থিতি বেগতিক দেখে ট্রাকচালক দ্রুত গাড়িটি ফাঁকা স্থানে সরিয়ে নেন।

পরে স্থানীয় ব্যবসায়ী ও সেনেরহুদা গ্রামের যুব সমাজের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণ হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো।

গোডাউনের মালিক কলিম উদ্দিন জানান, “দুর্ঘটনাবশত আগুন লাগলেও সবার সহায়তায় দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়। তবে পাটগুলো সম্পূর্ণ পুড়ে গেছে। ব্যবসায়ীর প্রায় সাড়ে ১৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক ঝন্টু, ইউপি সদস্য আরমান আলীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দরা

  • সর্বশেষ