শিরোনাম
◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:১৯ বিকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুর ৩ আসনের এমপি প্রার্থী জেলা জামায়াতে সেক্রেটারি বাদলের ১ম জানাযা অনুষ্ঠিত

তপু সরকার হারুন, শেরপুর: শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতি) আসনের জামাত মনোনীত প্রার্থী, জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদলের প্রথম নামাজের জানাযা দুপুর আড়াইটায় শেরপুর দারোগআালী পৌর পার্কে অনুষ্ঠিত হয়েছে ।

দলীয় সূত্র জানা গেছে রাত ১০টার দিকে তিনি অসুস্থ হলে শ্রীবরদী হাসপাতালে নেওয়া হলে তার অবস্থার অবনতি হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মধ্যরাতে ময়মনসিংহের চায়না ব্রীজ এলাকায় তিনি মৃত্যু বরণ করেন। তিনি রাজনীতির পাশাপাশি শ্রীবরদী উপজেলার তাতিহাটি তার প্রতিষ্টিত আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যু কালে তিনি স্ত্রী ও এক ছেলে সন্তান রেখে গেছেন। দীর্ঘ দিন যাবৎ কিডনি জনিত রোগে ভুগছিলেন বলে পারিবারিক সুত্র জানিয়েছে। তার মৃত্যুতে শেরপুর -৩ আসনের নির্বাচন স্থগিত করছেন নির্বাচন কমিশন।

জানাযার নামাজে উপস্থিত ছিলেন জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম মাসুম, জামায়াতের কেন্দ্রিয় কর্মপরিষদ সদস্য, ডাঃ সামিয়ুল হক ফারুকী, শেরপুর -১ আসনের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, জেলা বিএনপির সাবেক আহবায়ক এ্যাডঃ সিরাজুল ইসলাম, শেরপুর জেলার আমীর মাওলানা হাফিজুর রহমান ও উপজেলা আমীরসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা। বিকেল ৫ টায় শ্রীবরদী কলেজ মাঠে তার দ্বিতীয় নামাজের জানাযা শেষে পোড়াগড় এলাকায় তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

  • সর্বশেষ