শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:১৬ রাত
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্তবর্তী ৬২ উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে : বিজিবি মহাপরিচালক

তপু সরকার হারুন, শেরপুরঃ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত এলাকা নিরাপদ রেখেই সারাদেশে ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় ৩৭ হাজারেরও অধিক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্তবর্তী ৬২টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে।

এছাড়াও ড্রোন, বডি-অর্ন ক্যামেরা এবং বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। একইসাথে বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্বে থাকবে। তিনি ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহিলা আদর্শ ডিগ্রি কলেজে অবস্থিত বেইজ ক্যাম্প পরিদর্শন ও নির্বাচনী কর্মকর্তাদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময়কালে ওইসব কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সরাইল রিজিয়নসহ দেশব্যাপী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যেই এই প্রস্তুতি নেয়া হয়েছে। তিনি নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও জেলা প্রশাসনকে সর্বোচ্চ সমন্বয় সাধনের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। একইসাথে সংশ্লিষ্ট সকলকে অর্পিত দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠা, সততা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশে পালনের দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন।

মতবিনিময়কালে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ) ব্রিগেডিয়ার জেনারেল সোহরাব হোসেন, বিজিবির সরাইল রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম চৌধুরী, বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্ণেল সরকার মোস্তাফিজুর রহমান, ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নুরুল আমীন বায়েজীদ, সেনাবাহিনীর ৫৮ বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. আল আমীন, শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আসিফ আল রাজেকসহ ডিজিএফআই, এনএসআই, জেলার ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তাগণসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে তিনি নির্বাচনী বেইজ ক্যাম্পে দায়িত্বরত বিজিবি সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। এর আগে দুপুরে হেলিকপ্টারযোগে ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে অবতরণ করেন বিজিবি মহাপরিচালক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়