শিরোনাম
◈ সংসদে রুমিন ফারহানার পোশাক পরিধানের বিষয় নিয়ে আলোচনা ◈ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয়  বাজেট পাস, ১ জুলাই থেকে কার্যকর  ◈ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড  ◈ এক টাকায় আইন ও বিচার বিভাগ চালানো সম্ভব নয়, এমনটা হলে দেশ একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হবে: আইনমন্ত্রী ◈ বিএনপি নেতা আসলাম চৌধুরীর যে কারণে এমপি প্রার্থিতা বাতিল হলো, যা জানাগেল ◈ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুই মাসের বকেয়াসহ আগামী জুলাই মাস থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী ◈ চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের বিষয়ে যা বললেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল (ভিডিও) ◈ ১,৬০০ টাকার উৎপাদন খরচ, বিক্রি মাত্র ৮০০-৯০০ টাকায়; পেঁয়াজ ডোবায় ফেলছেন কৃষকরা! ◈ আপনি নির্বাচিত নন, ভোটিং-এ অংশ নেবেন না: সংসদে আমিনুল হককে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:১৩ রাত
আপডেট : ২৮ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় পার্টিকে ঠেকাতে প্রথম বিএনপি শুরু করি: মির্জা ফখরুল ইসলাম

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগির বলেছেন, এ নির্বাচন আমাদের অনেক কষ্টার্জিত নির্বাচন। ১৯৭১ এর যে উদ্দেশ্য নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছি, ৭২ থেকে ৭৫ পর্যন্ত আমাদের সে লক্ষ্য অর্জিত হয়নি।  তারপর জিয়াউর রহমান ক্ষমতায় এসে  দেশকে এগিয়ে নিয়ে যায় তিনি গণতন্ত্রের প্রবর্তক।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

বিএনপির আন্দোলন সংগ্রামকে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁয়ে প্রথম জাতীয় পার্টিতে ঠেকাতে ছাত্রদের নিয়ে বিএনপি করেছি, আস্তে আস্তে দলটিকে দাঁড় করিয়েছি। গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি আপোষহীন, অসাম্প্রদায়িকতায় বিএনপি আপোসহীন। উন্নয়নের সার্থে আমরা আপসহীন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে বড় হয়েছে এখানে যে সম্প্রদায়িকতা তৈরি করবে, তারা দেশ ও ঠাকুরগাঁয়ের  ক্ষতি করবে।

তিনি অভিযোগ করে বলেন, “দুর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী একাত্তরের চেতনাকে পেছনে ফেলতে চায়। একাত্তরের স্বাধীনতাই আমাদের অস্তিত্ব। একাত্তরকে পিছিয়ে ফেললে আমি আমার অস্তিত্বই হারিয়ে ফেলবো। গত ১৫ বছর ধরে আমাদের আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে। ভোটাধিকার আদায়ের জন্য অনেক ত্যাগ স্বীকার ও মূল্য দিতে হয়েছে। শুধু জুলাই মাসেই প্রায় দুই হাজার তরুণ প্রাণ দিয়েছে। এত ত্যাগের পরেই আমরা এই নির্বাচন পেয়েছি।

এ সময় তিনি আরও বলেন, “ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মিথ্যাচার চালানো হচ্ছে। এসব বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকতে হবে। আমাদের ভোটটা খুব সাবধানে দিতে হবে। ভোট একটা আমানত। আর এ আমানতের খেয়ানত করা যাবেনা। নির্বাচনে ভোট দিতে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে দেশ আবারও বিপদের মুখে পড়বে।

উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

নির্বাচনী সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়