শিরোনাম
◈ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড  ◈ এক টাকায় আইন ও বিচার বিভাগ চালানো সম্ভব নয়, এমনটা হলে দেশ একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হবে: আইনমন্ত্রী ◈ বিএনপি নেতা আসলাম চৌধুরীর যে কারণে এমপি প্রার্থিতা বাতিল হলো, যা জানাগেল ◈ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুই মাসের বকেয়াসহ আগামী জুলাই মাস থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী ◈ চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের বিষয়ে যা বললেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল (ভিডিও) ◈ ১,৬০০ টাকার উৎপাদন খরচ, বিক্রি মাত্র ৮০০-৯০০ টাকায়; পেঁয়াজ ডোবায় ফেলছেন কৃষকরা! ◈ আপনি নির্বাচিত নন, ভোটিং-এ অংশ নেবেন না: সংসদে আমিনুল হককে স্পিকার (ভিডিও) ◈ সিন্ধু নদীর পানি নিয়ে ভারতের উদ্দেশে পাকিস্তানের হুমকি: ‘পানি আটকালেই হাত কেটে দেওয়া হবে’(ভিডিও) ◈ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ওয়াশরুমের দরজার ছোট ছিদ্র দিয়ে গোপনে ভিডিও ধারণ, যুবক আটক

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ০৬:৫২ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষাসফরে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, জীবননগরে শিক্ষক আলম বরখাস্ত

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে একটি মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের হাজী মনির হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে। 

শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ জানুয়ারি বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের নিয়ে বগুড়ার একটি শিক্ষাসফরে যান শিক্ষকরা। সফরকালে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ‘ভূতের ঘর’ দেখানোর কথা বলে আলাদা স্থানে নিয়ে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন অভিযুক্ত শিক্ষক।

ভুক্তভোগী ছাত্রী বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানালে অভিযুক্ত শিক্ষককে শোকজ করা হয় বলে জানা গেছে। তবে অভিযোগ রয়েছে, ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে প্রধান শিক্ষক ছাত্রীটির বাড়িতে গিয়ে আর কোনো পদক্ষেপ না নেওয়ার অনুরোধ করেন।

এদিকে অভিযুক্ত শিক্ষক কোনো লিখিত ছুটি ছাড়াই বেশ কিছুদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন।

তথ্য অনুসন্ধানে জানা গেছে, শিক্ষক আলমের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ ছিল এবং বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে একাধিকবার সতর্ক করেছে।

অভিযোগের বিষয়ে শিক্ষক আলম বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি দাবি করেন, মৌখিকভাবে ছুটি নিয়ে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন এবং বিষয়টি প্রধান শিক্ষক জানতেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “বিষয়টি বিদ্যালয়ের মান-সম্মানের সঙ্গে জড়িত। আমরা অভ্যন্তরীণভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেছি এবং শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এদিকে জীবননগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল জব্বার জানান, এখনো লিখিতভাবে কোনো অভিযোগ তাদের কাছে পৌঁছায়নি। তবে বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছেন। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়