শিরোনাম
◈ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড  ◈ এক টাকায় আইন ও বিচার বিভাগ চালানো সম্ভব নয়, এমনটা হলে দেশ একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হবে: আইনমন্ত্রী ◈ বিএনপি নেতা আসলাম চৌধুরীর যে কারণে এমপি প্রার্থিতা বাতিল হলো, যা জানাগেল ◈ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুই মাসের বকেয়াসহ আগামী জুলাই মাস থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী ◈ চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের বিষয়ে যা বললেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল (ভিডিও) ◈ ১,৬০০ টাকার উৎপাদন খরচ, বিক্রি মাত্র ৮০০-৯০০ টাকায়; পেঁয়াজ ডোবায় ফেলছেন কৃষকরা! ◈ আপনি নির্বাচিত নন, ভোটিং-এ অংশ নেবেন না: সংসদে আমিনুল হককে স্পিকার (ভিডিও) ◈ সিন্ধু নদীর পানি নিয়ে ভারতের উদ্দেশে পাকিস্তানের হুমকি: ‘পানি আটকালেই হাত কেটে দেওয়া হবে’(ভিডিও) ◈ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ওয়াশরুমের দরজার ছোট ছিদ্র দিয়ে গোপনে ভিডিও ধারণ, যুবক আটক

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ০৬:৫০ বিকাল
আপডেট : ১৫ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাঙ্গায় তারেক রহমানের আগমন স্থগিত, ফেব্রুয়ারির ১–৩ তারিখে সম্ভাবনা

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের আগমন ও জনসভা আপাতত স্থগিত করা হয়েছে। পূর্বনির্ধারিত মঙ্গলবারের (২৭ জানুয়ারি) কর্মসূচি বাতিল করে নতুন তারিখ নির্ধারণের প্রক্রিয়া চলছে। দলীয় সূত্রে জানা গেছে, আগামী ফেব্রুয়ারি মাসের ১, ২ কিংবা ৩ তারিখে ভাঙ্গায় তারেক রহমানের আগমন ও জনসভা অনুষ্ঠিত হতে পারে।

ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম জানান, একই সময়ে ময়মনসিংহে একটি গুরুত্বপূর্ণ দলীয় কর্মসূচি থাকায় ভাঙ্গার প্রোগ্রামটি আপাতত স্থগিত করা হয়েছে। তিনি বলেন, “আমরা প্রস্তুত ছিলাম, তবে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কর্মসূচি স্থগিত করা হয়েছে। ফেব্রুয়ারির ১, ২ অথবা ৩ তারিখে সম্ভাব্য নতুন তারিখ দেওয়া হতে পারে।”

এ বিষয়ে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, “বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভাঙ্গার প্রোগ্রামটি আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তী কর্মসূচির নির্দিষ্ট তারিখ শিগগিরই জানানো হবে। তবে ফেব্রুয়ারির ২ কিংবা ৩ তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে।”

এর আগে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ভাঙ্গা ও ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দেয়। প্রস্তুতি সভা, মিছিল-মিটিং ও প্রচারণা কার্যক্রমও শুরু হয়েছিল। কর্মসূচি স্থগিত হলেও দলীয় নেতারা জানিয়েছেন, নতুন তারিখ ঘোষণার পর আরও বড় পরিসরে জনসভা আয়োজনের প্রস্তুতি নেওয়া হবে।

দলীয় সূত্রে আশা করা হচ্ছে, পুনর্নির্ধারিত তারিখে ভাঙ্গার জনসভা বৃহত্তর ফরিদপুর অঞ্চলের বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চে পরিণত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়