শিরোনাম
◈ জুলাই সনদ চাইবেন, কিন্তু বাস্তবায়নে সহযোগিতা করবেন না—দুইটা বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ গেন্ডারিয়ায় হঠাৎ গোলাগুলি-মারামারি, নারীসহ গুলিবিদ্ধ ৩ ◈ নিরাপত্তা চেয়ে ঢাবি শিক্ষক মোনামির জিডি ◈ চার সংসদীয় কমিটি পুনর্গঠন ◈ লড়াই ক‌রেও ফাইনালে ওঠা হলো না বাংলা‌দেশ এইচপি দ‌লের ◈ রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ ◈ ‘৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?’—সংসদে স্পিকারের প্রশ্ন ◈ বিপিএল ইস‌্যু‌তে বিসিবির ব্যাখ্যায় সন্তুষ্ট ক্রিকেটাররা ◈ বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা বেড়ে ২৬ হাজার কোটি টাকা ◈ ই-কমার্সে প্রতারণার জাল ভাঙতে ৩ নির্দেশনা, গ্রাহকের পাওনা প্রায় ৩,৮৬৯ কোটি টাকা

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ০৫:৪৩ বিকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০

নুরনবী সরকার, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংর্ঘষে উভয় পক্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। রোববার বিকালে ওই উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নং ওয়ার্ড কাসাইটারী এলাকায় এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় নির্বাচনী গণসংযোগকে কেন্দ্র করে কথাকাটিতে জড়িয়ে পড়ে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা । খবর পেয়ে ছুটে যায় উভয় দলের নেতা-কর্মীরা। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংর্ঘষ। এতে উভয় পক্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে লালমনিরহাট জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এ ঘটনায় বিএনপি ও জামায়াত একে অপরকে দায়ী করেছেন।  

লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ জানান, পুরো বিষয়টি তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে। 

  • সর্বশেষ