শিরোনাম
◈ টাইগার শ্রফকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৩, আরও যে তথ্য সামনে এসেছে ◈ ফ্রান্সে স্কুলের আন্দোলন যেভাবে রাজনৈতিক সংকটে পরিণত হলো ◈ সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর, গুলি কেন খেলেন ইশরাক ভাই: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ বিরোধিতার নামে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা: তারেক রহমান ◈ কেউ আইনের ঊর্ধ্বে নন, ইশরাকের বিষয়ে আরও যা বললেন আইনমন্ত্রী ◈ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি সেদিন কোনো ভুল করিনি: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ◈ জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে না আসায় বিরোধী দল শহীদ পরিবারকে অবজ্ঞা করেছে: প্রধানমন্ত্রী ◈ কুমিল্লার সমেশপুরে সবজির চারা বিক্রিতেই ১৫ কোটি টাকার বাণিজ্য, লক্ষ্যমাত্রা ২০ কোটি! ◈ বাংলাদেশি কর্মীদের জন্য জাপানে কাজের নতুন সুযোগ, নিয়োগ শুরু ২০২৭ সালের এপ্রিলে ◈ সৌদি আরবে ভারি বৃষ্টির জন্য চার অঞ্চলে রেড অ্যালার্ট জারি

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪১ রাত
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঘারপাড়ায় মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড

আজিজুল ইসলাম : যশোরের বাঘারপাড়ায় মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার এই দণ্ডাদেশ দেন।

দণ্ডিতরা হলেন, রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামের স্বপন অধিকারীর ছেলে আকাশ অধিকারী (২৫), একই গ্রামের বাবর আলীর ছেলে বাদল হোসেন (২৩) ও কয়ালখালী গ্রামের মফিজুর রহমানের ছেলে সোহেল রানা (২৬)।

জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে রায়পুর বাজারের সোহেল স্টেশনারির মধ্যে মাদক সেবনের আসর বসে। খবর পেয়ে রায়পুর ক্যাম্প পুলিশের একটি দল অভিযান চালিয়ে দোকান মালিক সোহেলসহ আকাশ ও বাদলকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড করা হয়। দণ্ডিতরা এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারী হিসেবে পরিচিত।

বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলাব্যাপী মাদক সেবন ও কারবারিদের একটি তালিকা তৈরি হচ্ছে। মাদককে উৎখাত করতে না পারলে গোটা সমাজ অদূর ভবিষ্যতে ধ্বংস হয়ে যাবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।  

  • সর্বশেষ