শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি, বিতর্কিতদের বাদ দিয়ে জনপ্রিয়-ত্যাগীদের অগ্রাধিকার ◈ মে‌সির ইন্টার মিয়া‌মি‌তে নতুন আর্জেন্টাইন কোচ ◈ এশিয়ান গেম‌সে দুর্বল ব‌্যবস্থাপনা জাপা‌নের, ক্ষোভ ভার‌তের, গেমসে সি‌নিয়র ক্রিকেট দল পাঠা‌বে না বি‌সি‌সিআই!  ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা ◈ ঢাকার যানজট কমাতে ২০ বছরের মহাপরিকল্পনা, বাস্তবায়নেই যত শঙ্কা ◈ বিদ্যুৎসংকট সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে বসতে চান ব্যবসায়ীরা, মিলল ৫ প্রস্তাব ◈ ছয় মাস ধরে লোকচক্ষুর আড়ালে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, বাড়ছে রহস্য ◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৮:৩৩ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি'র স্থানীয় রাজনৈতিক নেতাদের মনোনয়ন না দেওয়ায় নাকে খৎ ও কানে ধরে রাজনীতি থেকে অব্যাহতি নিলেন শাকিব

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-৪ আসনে বিএনপির পক্ষ থেকে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে নাকে খৎ ও কানে ধরে বিএনপির রাজনীতি থেকে অব্যাহতি নিয়েছেন শাকিব হোসেন নামে দলের এক কর্মী।

শাকিব হোসেন কালীগঞ্জ উপজেলার দুলাল মুন্দিয়া গ্রামের মঙ্গল হোসেনের ছেলে। তিনি পেশায় এটিএম বুথের নিরাপত্তা কর্মী। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে শহরের ছন্দা সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

এ সময় শাকিব হোসেন বলেন, ঝিনাইদহ-৪ আসনে বিএনপির মনোনয়ন স্থানীয় নেতাদের দেওয়া উচিত ছিল। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ অথবা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ এই দু’জনের মধ্যে যেকোনো একজনকে মনোনয়ন দেওয়া হলে আমি আবার বিএনপির রাজনীতি করবো।

তিনি আরও বলেন, রাশেদ খান বহিরাগত। তাকে আমরা চিনি না, জানি না। অথচ তাকেই বিএনপি মনোনয়ন দিয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদেই আমি নাকে খৎ ও কানে ধরে বিএনপির রাজনীতি থেকে অব্যাহতি নিলাম। ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে।

  • সর্বশেষ