শিরোনাম
◈ সদ্য চালু হওয়া ভারতীয় ভ্রমণ ভিসার ‘স্লট’ নিয়ে রমরমা বাণিজ্যের অভিযোগ, ভোগান্তিতে সাধারণ মানুষ (ভিডিও) ◈ অর্থবিল পাস, বিনিয়োগনির্ভর অর্থনীতির অঙ্গীকার অর্থমন্ত্রীর ◈ একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, আক্রান্ত আরও ১২৪ ◈ করদাতাদের স্বস্তি দিতে অর্থমন্ত্রীর কাছে যেসব পরিবর্তনের প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭১৬ ◈ এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব ◈ আমাদের লক্ষ্য মুষ্টিমেয় সুবিধাভোগীদের কবল থেকে অর্থনীতিকে মুক্ত করা: সংসদে প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশিদের জন্য মার্কিন ভিসা প্রক্রিয়ায় নতুন শর্ত ও কঠোরতা ◈ দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? ◈ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি অসুস্থ, কারাগার থেকে আনা হলো ঢামেকে

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৫, ০১:২৬ রাত
আপডেট : ২৬ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোটরসাইকেলের বেপরোয়া গতি, সড়কে ঝরলো ৩ শিক্ষার্থীর প্রাণ

টাঙ্গাইলের সখীপুরে বেপরোয়া গতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবির (১৬), লিখন (১৫), সাব্বির (১৫) নামের তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। গুরুতর আহত মাজিদুল (১৯) ও সুজন (১৬ ) নামের দুই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎সোমবার (২২ ডিসেম্বর) বিকেল পাঁচটায় উপজেলার বহুরিয়া ইউনিয়নের বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

‎স্থানীয়রা মূমুর্ষূ অবস্থায় দুই মোটরসাইকেলের পাঁচজনকে উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আবির নামের এক শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অন্য চারজনকে মূমুর্ষূ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লিখন ও সাব্বিরের মৃত্যু হয়। 
‎নিহত আবির কালিদাস পানাউল্লাহ পাড়ার মোহাম্মদ আলীর ছেলে, লিখন কালিদাস বল্লা চালা গ্রামের মাইনুদ্দিনের ছেলে এবং সাব্বির ফুলঝুরি এলাকার রোড মিয়ার ছেলে। আহত মাজিদুল বহুরিয়া চতলবাইদ গ্রামের হান্নান মিয়া এবং সুজন কালমেঘা গ্রামের রাজু মিয়ার ছেলে। নিহত আহত শিক্ষার্থীরা উপজেলার কালিদাস কলতান বিদ্যানিকেতন স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। 

‎উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আবু বকর সিদ্দিক বলেন, ওই দুর্ঘটনায় হাসপাতালে আসার আগেই একজনের মৃত্যু হয়েছে। অন্যদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুনেছি রাস্তায় আরও দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

এ দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়