শিরোনাম
◈ ঢাকার যানজট কমাতে ২০ বছরের মহাপরিকল্পনা, বাস্তবায়নেই যত শঙ্কা ◈ বিদ্যুৎসংকট সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে বসতে চান ব্যবসায়ীরা, মিলল ৫ প্রস্তাব ◈ ছয় মাস ধরে লোকচক্ষুর আড়ালে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, বাড়ছে রহস্য ◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৬ বিকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে বিএনপির ভেতরে পরিবর্তন, বহিষ্কৃত ৭ নেতা ফিরলেন দলে

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলার বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের ৭জন নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সাংগঠনিক সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছিল।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ.কে.এম কিবরিয়া স্বপন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

এর আগে রবিবার (২১ ডিসেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা এবং সদস্য সচিব এ.কে.এম কিবরিয়া স্বপনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনার আবেদনের প্রেক্ষিতে এবং উপজেলা বিএনপি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর সুপারিশক্রমে নিম্নবর্ণিত নেতৃবৃন্দের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হলো। এ আদেশ আজ থেকে কার্যকর হবে।

বহিষ্কৃত আদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন- মো. রাফিউল আলম মিন্টু (সাবেক সাধারণ সম্পাদক, সাতৈর ইউনিয়ন বিএনপি, বোয়ালমারী উপজেলা), আব্দুল মালেক মুন্নু (সাবেক সভাপতি, রায়পুর ইউনিয়ন বিএনপি, মধুখালী উপজেলা), আবু বক্কর ছিদ্দিক (সাবেক সহ-সভাপতি, নওপাড়া ইউনিয়ন বিএনপি, মধুখালী উপজেলা), আজাদ খান (সাবেক সহ-সভাপতি, জাহাপুর ইউনিয়ন বিএনপি, মধুখালী উপজেলা), মো. কাজী সিরাজুল ইসলাম (সাবেক সভাপতি, ৭নং ওয়ার্ড, রায়পুর ইউনিয়ন বিএনপি, মধুখালী উপজেলা), মো. আরিফুল ইসলাম (সাবেক সদস্য, মধুখালী উপজেলা বিএনপি) এবং আবু জাফর সরদার (সাবেক সাংগঠনিক সম্পাদক, রায়পুর ইউনিয়ন বিএনপি, মধুখালী উপজেলা)।

প্রেসবিজ্ঞপ্তির অনুলিপি কেন্দ্রীয় বিএনপি এবং বিভাগীয় ও জেলা পর্যায়ের সংশ্লিষ্ট নেতৃবৃন্দের কাছে পাঠানো হয়েছে।

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ.কে.এম কিবরিয়া স্বপন বলেন, 'তারা আমাদের কাছে তাদের পূর্বের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছে এবং আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করেছে। এছাড়া তারা দলের বিপক্ষে আর কখনো কাজ করবে না বলেও জানিয়েছে আবেদনে। আর এই আবেদনের উপর উপজেলা ও ইউনিয়ন বিএনপি সুপারিশ করেছে। এছাড়া স্থানীয় বিএনপি ও ধানের শীষের যে প্রার্থী সেও সুপারিশ করেছে। আর তাদের সুপারিশের ভিত্তিতে ফরিদপুর জেলা বিএনপি'র পক্ষ থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলের জন্য কাজ করতে বলা হয়েছে।'

  • সর্বশেষ