শিরোনাম
◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা ◈ ঢাকার যানজট কমাতে ২০ বছরের মহাপরিকল্পনা, বাস্তবায়নেই যত শঙ্কা ◈ বিদ্যুৎসংকট সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে বসতে চান ব্যবসায়ীরা, মিলল ৫ প্রস্তাব ◈ ছয় মাস ধরে লোকচক্ষুর আড়ালে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, বাড়ছে রহস্য ◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫, ০৬:০৯ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধে বেনাপোল সীমান্তে বিজিবির সতর্কতা

আজিজুল হক, বেনাপোল প্রতিনিধি (যশোর): খুলনায় এনসিপি কেন্দ্রীয় নেতা মোতালেব শিকদারের গুলিবিদ্ধের ঘটনার পর আসামীরা যাতে ভারতে পালাতে না পারে যশোর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। 
সোমবার(২১ ডিসেম্বর) দুপুরের পর থেকে বেনাপোল সীমান্তসহ আশপাশের এলাকাগুলোয় ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।

সোমবার বেলা ১২টার দিকে খুলনায় এনসিপি’র সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির বিভাগীয় আহবায়ক মোতালেব শিকদারকে নগরীর সোনাডাঙ্গা বেসরকারি গাজী মেডিকেলের সামনে গুলি করা হয়।

সীমান্ত ঘুরে দেখা যায়, গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। যেসব সীমান্তে কাঁটাতারের বেড়া নেই, সেসব সীমান্ত সিলগালা করা হয়েছে। সীমান্তসংলগ্ন বিভিন্ন স্থানে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এনসিপি নেতার গুলিবিদ্ধের ঘটনা গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই এসব এলাকায় যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি অব্যাহত রয়েছে।

সীমান্তবাসী রহিম জানান, অপরাধীরা আশ্রয় নিচ্ছে ভারতে। সীমান্ত নিরাপত্তা জোরদার থাকলে তারা ঢুকতে পারবেনা।
ব্যাপারে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, এনসিসিপি নেতা মোতালেব শিকদাদের ওপর হামলকারীরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে ভারতে পালাতে না পারে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

এদিকে স্থানীয়রা জানান, সন্ত্রাসী কার্যকলাপ ঘটিয়ে অনেকেই রাজনৈতিক আশ্রয় নিচ্ছে ভারতে। এতে অপরাধ কর্মকান্ডে তারা উৎসাহিত হচ্ছে। বিজিবির নিরাপত্তা জোরদার থাকলে সহজে পালানোর সুযোগ থাকবেনা।

  • সর্বশেষ