শিরোনাম
◈ ঢাকার যানজট কমাতে ২০ বছরের মহাপরিকল্পনা, বাস্তবায়নেই যত শঙ্কা ◈ বিদ্যুৎসংকট সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে বসতে চান ব্যবসায়ীরা, মিলল ৫ প্রস্তাব ◈ ছয় মাস ধরে লোকচক্ষুর আড়ালে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, বাড়ছে রহস্য ◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫, ১১:২৯ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাসার গেটে পুলিশ, ছাদ থেকে লাফিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

নিহত কাজী মঞ্জুর মোর্শেদ রাজু। ছবি: সংগৃহীত

ময়মনসিংহে নিজ বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে কাজী মঞ্জুর মোর্শেদ রাজু নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। রাজু ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। শুক্রবার (১৯ ‍ডিসেম্বর) বিকেল ৩টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর বাঘমারা এলাকায় তাঁর নিজ বাসায় পুলিশের অভিযানের আশঙ্কায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতের ভাই কাজী শিপলু জানান, সন্ধ্যায় কোতোয়ালি থানা পুলিশ রাজুর বাসায় অভিযানে যায়। পুলিশ সদস্যরা বাসার গেটে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছিলেন। রাজু বাসায় নেই– এমন খবরে তারা গেট থেকে ফিরে যান। কিন্তু রাজু বিষয়টি টের না পেয়ে গ্রেপ্তারের ভয়ে দোতলার ছাদ থেকে নিচে লাফিয়ে পড়েন।

এ সময় বারান্দার সঙ্গে লেগে মাথায় প্রচণ্ড আঘাত পান। আহত রাজুকে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃতের স্ত্রী সাথী খাতুনের দাবি, রাজু গত কয়েক বছর রাজনীতিতে সক্রিয় ছিলেন না।

৫ আগস্টের পর থেকে তিনি স্বাভাবিক জীবনযাপন করছিলেন। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে পুলিশ ওই বাসায় যায়। কলাপসিবল গেটে নক করার পর রাজু বাসায় নেই– এমন খবরে পুলিশ সদস্যরা সেখান থেকে ফিরে আসেন। তিনি জানান, বিকেলে পুলিশ অন্য একটি মাধ্যমে জানতে পারে যে রাজু আহত হয়ে একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। 

  • সর্বশেষ