শিরোনাম
◈ বিদ্যুৎসংকট সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে বসতে চান ব্যবসায়ীরা, মিলল ৫ প্রস্তাব ◈ ছয় মাস ধরে লোকচক্ষুর আড়ালে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, বাড়ছে রহস্য ◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫, ১১:১৬ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে ফের সীমান্ত হত্যাকান্ড: মেঘালয়ে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি নিহত

ভারতের মেঘালয়ে সেখানকার খাসিয়া নাগরিকদের গুলিতে দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।

শুক্রবার রাতে এমন তথ্য নিশ্চিত করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের ৪৮-বিজিবি অধিনায়ক লে.কর্নেল নাজমুল হক।

নিহতরা হলেন,সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দমদমা সীমান্তের পূর্ব তুরং গ্রামের বুরহান উদ্দিনের ছেলে আশিকুর রহমান, পার্শ্ববর্তী বরমসিদ্ধিপুর গ্রামের আজমান আলীর ছেলে ইয়াকুব উদ্দিন।  একই ঘটনায় ভারতীয় খাসিয়াদের গুলিতে আহস হয় মোশাহিদ নামে আরো এক বাংলাদেশি নাগরিক।

শুক্রবার রাতে বিজিবি অধিনায়ক ও স্থানীয় সীমান্ত জনপদের মানুষজন জানান, শুক্রবার দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত জনপদের একটি সংঘবদ্ধ চক্র বাংলাদেশ-ভারত সীমান্তের  মেইন পিলার ১২৬০ অতিক্রম করে শুন্য রেখা থেকে  ৬০০ গজ ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশ করে খাসিয়াদের সুপারি বাগানে।  

এ সময় ভারতের মেঘালয়ের পাহাড়ি সুপারী বাগান মালিক খাসিয়ারা গুলি ছুঁড়লে আশিকুর, ইয়াকুব উদ্দিন গুলিবিদ্ধ হয়ে ভারতেই মৃত্যু বরণ করেন।

সাথে থাকা অন্যারা মরদেহ উদ্ধার করে নিয়ে আসার পর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। একই সময় খাসিয়াদের গুলিতে অপর গুলিবিদ্ধ মোশাহিদ আত্মগোপনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে স্থানীয়রা জানান।

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ শুক্রবার রাতেই সিলেট এম এজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়।

  • সর্বশেষ