শিরোনাম
◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫, ১১:১১ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওসমান হাদির হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ও ব্লকেড

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ভারতীয় আধিপত্যবিরোধী সংগ্রামের প্রাণপুরুষ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ও ব্লকেড কর্মসূচি পালন করেছে সর্বস্তরের ছাত্র-জনতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা উপজেলা মডেল মসজিদ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে মিলিত হয়। সেখানে দুপুর ২ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুড়িগ্রাম-রংপুর মহাসড়ক ব্লকেড করে বিক্ষোভ প্রদর্শন করে আন্দোলনকারীরা । এসময় তারা "লীগ ধর জেলে ভর, আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো, ওসমান হাদির রক্ত, বৃথা যেতে দেবোনা" ইত্যাদি নানা শ্লোগানে প্রকম্পিত করে তোলে শহরস্থ শাপলা চত্বর এলাকা।

ব্লকেড কর্মসূচিতে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক লোকমান হোসেন লিমন, সদস্য সচিব খন্দকার আল ইমরান, সাবেক আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক জাহিদ হাসান, সদস্য সচিব সাদিকুর রহমান প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, "আমরা অবিলম্বে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। ওসমান হাদির খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা শান্ত হবোনা, আবিলম্বে খুনিদের বিচার করুন, দৃষ্টান্তমূলক শাস্তি দিন।"

তারা কুড়িগ্রামের প্রশাসনের উদ্দেশ্যে বলেন, "কুড়িগ্রামের ডিসি ও এসপি আওয়ামীলীগ-ছাত্রলীগের পৃষ্ঠপোষকতা করছেন। ফ্যাসিস্ট অপশক্তি প্রকাশ্য ঘুড়ে বেড়াচ্ছেন, ফেসবুকে নানা উসকানিমূলক পোস্ট দিচ্ছেন তবু তাদের গ্রেফতার করা হচ্ছেনা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।"

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা শাখার সদস্য সচিব মাসুম মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল, আহ্বায়ক রাশেদুজ্জামান তাওহীদ, সদর উপজেলা শাখার সমন্বয়কারী রাজু আহমেদ রাজ্জাক, জাতীয় নারী শক্তির জেলা আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়