শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৫, ০৯:২০ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্শবর্তী দেশের উস্কানীতে আওয়ামীলীগের দালালরা নির্বাচন পন্ড করা চেষ্টা চালাচ্ছে: খায়রুল কবির খোকন

সানজিদা রুমা, নরসিংদী: বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, আওয়ামীলীগের হাতে অনেক অবৈধ অস্ত্র ও টাকা রয়েছে। অবৈধভাবে লাইসন্সে দেয়া সে সকল অস্ত্রও এখানো পর্যন্ত উদ্ধার হয়নি। সেই সাথে পার্শবর্তী দেশ থেকে অস্ত্র আমদানী করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরীর মাধ্যমে বাংলাদেশর আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে। এই দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবে। দ্রুত সময়ের মধ্যে হাদীর উপর হামলাকারীদের খুজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আগামী নির্বাচনের শান্তিপূর্ন পরিবেশ নিশ্চিতের জন্যও সরকারের দৃষ্টি আকর্ষন করেন তিনি।

তিনি শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় জেলা বিএনপির আয়োজিত প্রতিবাদ মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন।

এসময় জেলা বিএনপির সহ-সভাপতি হারুণ অর-রশিদ, আকবর হোসেন, রবিউল ইসলাম রবি, বিজি রশিদ নওশের,  জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট উম্মে সালমা মায়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালমা আক্তার সপ্না ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নরসিংদী প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

  • সর্বশেষ