শিরোনাম
◈ আদ-দ্বীন হাসপাতাল বন্ধে শিক্ষার্থীদের ক্যারিয়ার অন্ধকারের মুখে, দ্রুত চালুর দাবি জামায়াতের ◈ ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি রোগী মেঝেতে শুয়ে থাকার দৃশ্যকে অত্যন্ত লজ্জাজনক: বিরোধীদলীয় নেতা ◈ অবৈধ অফশোর অনলাইন ক্যাসিনোর প্রচারণা, হংকংয়ে গ্রেপ্তার পর্ন তারকা এরেনা সো ◈ দীর্ঘ দুই বছর পর বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু প্রথম দিনেই দীর্ঘ লাইন, কলকাতার নিউমার্কেটে ব্যবসায়ীদের উচ্ছ্বাস ◈ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেওয়ার সময় নির্ধারণে নজিরবিহীন বৈষম্য: অভিযোগ জামায়াতের ◈ আমি এই বাজেটকে 'জীবন বান্ধব' বাজেট হিসেবে নামকরণ করতে চাই: সংসদে প্রধানমন্ত্রী ◈ মুস্তাফা মনোয়ার মারা গে‌ছেন, পাপেট- টিভি-চিত্রকলা বহু মাধ্যমের শিল্পীর জীবন কেমন ছিলো  ◈ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার চায় ইরান ◈ ১১ হাজার কো‌টি টাকার আশ্রয়ণ প্রক‌ল্পের ঘরে থাকছেন না আশ্রিতরা, বিক্রি করে দিয়েছেন অনেকে ◈ গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে ১৭ শিক্ষক বরখাস্ত

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪০ রাত
আপডেট : ১৬ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৭ লাখ টাকার স্বর্ণ কাতান শাড়ি জব্দ, লালমনিরহাটে বিজিবির বড় সাফল্য

‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি: ‎​সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে একটি বিশাল সাফল্য অর্জন করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় স্বর্ণ কাতান শাড়ির চালান জব্দ করা হয়েছে। জব্দকৃত শাড়ির সিজার মূল্য ২৭ লক্ষ ২০ হাজার টাকা।

‎​বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে ১৫ বিজিবি ক্যাম্পে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। এর আগে বুধবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার পূর্ব ভোটহাট এলাকায় বাগভান্ডার বিওপি ক্যাম্পের টহলদল বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়।

​বিজিবি পূর্বেই জানতে পারে যে, চোরাকারবারীরা ভারতীয় স্বর্ণ কাতান শাড়ির একটি বড় চালান সীমান্ত পথে অবৈধভাবে বাংলাদেশে পাচারের চেষ্টা করছে। এই গোপন তথ্যের ভিত্তিতে টহলদল বিজিবি সদস্যরা কৌশলগতভাবে সীমান্তবর্তী ওই এলাকায় ওত পেতে থাকে।

​রাত সাড়ে ১২টার টহলদল সন্দেহভাজন কয়েকজন ব্যক্তিকে মালামালসহ দেখতে পেয়ে তাদের চ্যালেঞ্জ করে। কিন্তু বিজিবি সদস্যদের কাছাকাছি দেখে চোরাকারবারীরা দ্রুত তাদের সাথে থাকা বস্তাগুলো ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যেতে সক্ষম হয়।

‎​পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মোট ২৭২টি ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ করা হয়। ১৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জব্দকৃত এই বিপুল পরিমাণ শাড়ির সিজার মূল্য ২৭ লক্ষ ২০ হাজার টাকা নির্ধারণ করেছে।

​১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, আন্তঃসীমান্ত চোরাচালান পুরোপুরি বন্ধ করতে বিজিবি সর্বদা জিরো টলারেন্স নীতিতে তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ​জব্দকৃত এই শাড়িগুলো আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তীতে শুল্ক বিভাগে জমা দেওয়া হবে। তাদের এরকম অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়