শিরোনাম
◈ আদ-দ্বীন হাসপাতাল বন্ধে শিক্ষার্থীদের ক্যারিয়ার অন্ধকারের মুখে, দ্রুত চালুর দাবি জামায়াতের ◈ ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি রোগী মেঝেতে শুয়ে থাকার দৃশ্যকে অত্যন্ত লজ্জাজনক: বিরোধীদলীয় নেতা ◈ অবৈধ অফশোর অনলাইন ক্যাসিনোর প্রচারণা, হংকংয়ে গ্রেপ্তার পর্ন তারকা এরেনা সো ◈ দীর্ঘ দুই বছর পর বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু প্রথম দিনেই দীর্ঘ লাইন, কলকাতার নিউমার্কেটে ব্যবসায়ীদের উচ্ছ্বাস ◈ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেওয়ার সময় নির্ধারণে নজিরবিহীন বৈষম্য: অভিযোগ জামায়াতের ◈ আমি এই বাজেটকে 'জীবন বান্ধব' বাজেট হিসেবে নামকরণ করতে চাই: সংসদে প্রধানমন্ত্রী ◈ মুস্তাফা মনোয়ার মারা গে‌ছেন, পাপেট- টিভি-চিত্রকলা বহু মাধ্যমের শিল্পীর জীবন কেমন ছিলো  ◈ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার চায় ইরান ◈ ১১ হাজার কো‌টি টাকার আশ্রয়ণ প্রক‌ল্পের ঘরে থাকছেন না আশ্রিতরা, বিক্রি করে দিয়েছেন অনেকে ◈ গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে ১৭ শিক্ষক বরখাস্ত

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫, ০৭:২৩ বিকাল
আপডেট : ২৫ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তিযুদ্ধ ও বিজয় দিবস নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, ইলিয়াছের কুশপুত্তলিকায় জুতা পেটা

নোয়াখালী প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধ ও বিজয় দিবস নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা। এসময় ইলিয়াছের কুশপুত্তলিকায় জুতাপেটা ও আগুন দেওয়া হয়। 

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় আধাঘন্টা সময় ধরে ওই কর্মসূচি পালন করা হয়। এর আগে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে একত্রিত হয় বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের পাঁচ রাস্তার মোড়, শিল্পকলা একাডেমি ও জেলা পুলিশ সুপারের কার্যালয় এলাকা প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আসে। 

এ সময় প্রবাসী সাংবাদিক ইলিয়াছ হোসেনের ছবি সম্বলিত ব্যানার ও পোষ্টার বহন করেন এবং ইলিয়াছ ও রাজাকারদের বিরুদ্ধে নানা স্লোগান দেন তারা।  

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এ বি এম ফজলুল হক বাদল, বীর মুক্তিযোদ্ধা মো. ফারুক, মুক্তিযোদ্ধার সন্তান আবু জাফর মোহাম্মদ আলী জনিসহ অনেকে। 

বিক্ষোভ সমাবেশে মুক্তিযোদ্ধারা কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে ইলিয়াছকে দেশে এনে তার বিচার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়