শিরোনাম
◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৮ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুর পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা পেলেন বকেয়ার ৫ কোটি টাকা

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের অবসরকালীন (লামগ্রান্ট ও আনুতোষিক) বকেয়া ৪ কোটি ৯১ লাখ ৭৭ হাজার ৬৪৫ টাকা প্রদান করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী ৪টি ধাপে বকেয়া টাকা পরিশোধ করা হয়। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে পৌরসভার হল রুমে শেষ ধাপে ৬৩ লাখ ৩৮ হাজার ২১৯ টাকার চেক বিতরণের মাধ্যমে বকেয়া টাকা প্রদান সম্পন্ন করে পৌর কর্তৃপক্ষ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান। 

স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি (সনাক) লক্ষ্মীপুরের সভাপতি প্রফেসর রফিকুল আহসান, সাবেক সভাপতি জেড এম ফারুকী, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম ভূঁইয়া তফন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী।  

পৌরসভা সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর পৌরসভার অবসরপ্রাপ্ত ২৬ জন কর্মকর্তা-কর্মচারীর অবসরকালীন বকেয়া ছিল দীর্ঘদিন। পৌরসভার বর্তমান প্রশাসকের উদ্যোগে তাদের মধ্যে অবসরকালীন বকেয়ার ৪ কোটি ৯১ লাখ ৭৭ হাজার ৬৪৫ টাকা প্রদান করা হয়েছে। আজ শেষ ধাপে ৯ জনকে ৬৩ লাখ ৩৮ হাজার ২১৯ টাকার চেক বিতরণ করা হয়। এর আগে প্রথম ধাপে ১ কোটি ১১ লাখ ৪৫ হাজার টাকা, দ্বিতীয় ধাপে ১ কোটি ৬০ লাখ ৪০ হাজার ৪২৬ টাকা ও তৃতীয় ধাপে ১ কোটি ৫৫ লাখ ৫৪ হাজার টাকা প্রদান করা হয়। 

অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন অপেক্ষার পর তাদের প্রাপ্য টাকা বুঝে পেয়ে তারা আবেগ আপ্লুত হয়ে যান এবং পৌর প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

পৌর প্রশাসকও নিজেকে এ মহৎ কর্মে সম্পৃক্ত করতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। সেসাথে পৌরবাসী ও পৌরসভায় কর্মরত সহকর্মীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং আন্তরিকভাবে পৌরবাসীকে সেবা প্রদানে অঙ্গীকার পুনঃব্যক্ত করেন।

প্রধান অতিথি জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান তার বক্তব্যে বলেন, ‘ক’ শ্রেণির পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের প্রাপ্য সুযোগ-সুবিধা বকেয়া থাকে। বিষয়টি দুঃখজনক। অবসরকালীন সময়ে অবসরপ্রাপ্তরা তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা পাবেন, এমনটিই হওয়ার কথা। তাদের পাওনা বকেয়া রাখা কোনো অবস্থায়ই ঠিক হয়নি। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী পৌর প্রশাসকের আন্তরিকতায় অবসরকালীন সকলে তাদের প্রাপ্য সুবিধা বুঝে পেয়েছে। এটি খুবই আনন্দের। আশা করছি ভবিষ্যতে, কোনো কর্মকর্তা-কর্মচারীর টাকা বকেয়া পড়বে না। সে দিকে পৌর কর্তৃপক্ষ খেয়াল রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়