শিরোনাম
◈ তামিম-‌চে‌তেশ্বর পূজারাসহ পাঁচ ক্রিকেটারকে আজীবন সদস্যপদ দিলো এমসিসি ◈ উজানের ঢল ও বৃষ্টিতে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ◈ ‘নির্লজ্জ দুর্নীতির প্রশাসন’ : ট্রাম্পকে নিয়ে বাইডেনের তীব্র সমালোচনা ◈ এনসিপিতে বড় পরিবর্তন, ‘সুপার ইলেভেন’ থেকে হচ্ছে ‘সুপার সিক্স’ ◈ জ্বালানিসংকট ও উৎপাদন ব্যয়ের চাপে বাংলাদেশের পোশাক শিল্প : দি ইকোনমিস্টের প্রতিবেদন ◈ কাল পাস হচ্ছে বাজেট, আসছে যেসব পরিবর্তন ◈ ৭১ সালে জামায়াতের ভূমিকা পরিস্কার করা উচিত: মির্জা ফখরুল  ◈ চাহিদা ও দাম দুটোই কমেছে, ইউরোপে চাপে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের বয়স ৮৪ বছর, ১০০ বছর নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ অর্থ বিল সংশোধন করে করমুক্ত আয়সীমা ৪-৫ লাখ টাকা করা হচ্ছে

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩০ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ট্রলার-নৌকা ও জালসহ ১১ জেলে আটক  

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্যসুন্দরবন পূর্ব বন বিভাগের কটকা অভয়ারণ্য কেন্দ্রের নিষিদ্ধ খালে অবৈধভাবে মাছ ধরার সময় ১১ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। জব্দ করা হয়েছে দুইটি ট্রলার, তিনটি নৌকাসহ মাছ ধরার জাল। আটক জেলেদের বুধবার সকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মোঃ মতিউর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে সুন্দরবনের নদীতে নিয়মিত টহলের সময় কটকা বনাঞ্চলের কাবলোতলা খালে কয়েকজন জেলেকে অবৈধভাবে নৌকা ও ট্রলার নিয়ে মাছ ধরতে দেখেন।

বনরক্ষীরা এগিয়ে গিয়ে ১১ জন জেলেকে হাতেনাতে আটক করেন। জেলেদের কবল থেকে দুইটি ট্রলার ও তিনটি নৌকাসহ মাছ ধরার জাল জব্দ করেন বনরক্ষীরা। আটক জেলেরা হচ্ছেন, নুরইসলাম (৪৩), নয়ন খন্দকার (৩৯), আঃ রহিম (৪৩), ফয়সাল বালি (১৯), নিয়াজ তালুকদার (৩৭), মনির হাং (৪৫), বেল্লাল তাং (৪৩), রবিউল শেখ (১৯), রহমান খান (৩০), শাওন (২০) ও রাকিব ইসলাম (২৭)। আটক জেলেদের বাড়ী শরণখোলা উপজেলার বগী ও চালিতাবুনিয়া গ্রামে বলে বনরক্ষীরা জানান।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, কটকায় আটক ১১ জেলে অবৈধভাবে মাছ ধরায় নিষিদ্ধ খালে মাছ ধরছিলো। তাদের বিরুদ্ধে বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামীদের বুধবার সকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে বলে এসিএফ জানিয়েছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়