শিরোনাম
◈ ৮ কোটি ১০ লাখ ডলার চুরির মামলায় ৯৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন ◈ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ দুই হাইভোল্টেজ ম্যাচের আগে বার্সেলোনা শিবিরে জোড়া ধাক্কা ◈ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি পেলে পরবর্তী পদক্ষেপ, জানালেন শামা ওবায়েদ ◈ কিশোর গ্যাং প্রতিরোধে দেশের সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত ◈ টাইগার শ্রফকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৩, আরও যে তথ্য সামনে এসেছে ◈ ফ্রান্সে স্কুলের আন্দোলন যেভাবে রাজনৈতিক সংকটে পরিণত হলো ◈ সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর, গুলি কেন খেলেন ইশরাক ভাই: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ বিরোধিতার নামে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা: তারেক রহমান ◈ কেউ আইনের ঊর্ধ্বে নন, ইশরাকের বিষয়ে আরও যা বললেন আইনমন্ত্রী

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫৬ বিকাল
আপডেট : ৩০ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগেরহাটে পিলজংগ সাধুর সাধের বটতলা ভায়া বাহিরদিয়া সড়কটি চলাচলের অযোগ্য

এস.এম.সাইফুল ইসলাম কবির  বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ ইউনিয়নের সাধুর সাধের বটতলা ভায়া বাহিরদিয়া মানসা বাজার জনবহুল একমাত্র সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কটির অধিকাংশ স্থানে পিচের কার্পেটিং উঠে বড়বড় গর্তের সৃষ্টি হয়ে তা এখন চলাচলে বাঁধা হয়ে দাড়িয়েছে। বছরের পর বছর উপজেলাবাসি জনবহুল এই গুরুত্বপূর্ণ সড়কটি মেরামত বা সংস্কার করার জন্য স্থানীয় সরকার প্রকৌশলী অফিদপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করলেও তা এখনও মেরামত করা হয়নী। যে কারনে বাহিরদিয়া-মানসা, নলধা-মৌভোগ, ফকিরহাট সদর, মুলঘর, রুপসার টিএস বাহিরদিয়া, কাজদিয়া, আলাইপুর, পালেরহাট ও আজগড়াসহ বিভিন্ন এলাকার হাজার হাজার জনসাধারনকে পোহাতে হচ্ছে সীমাহিন দুর্ভোগ। আতিদ্রæত সাধুর সাধের বটতলা, বৈলতলী, গাবখালী ভায়া বাহিরদিয়া মানসা বাজার সড়কটি সংস্কারের জন্য স্থানীয় এলাকাবাসি উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে জোর দাবী জানিয়েছেন।

জানা গেছে, ঢাকা-মাওয়া মহাসড়কের পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়া গোল চত্তরের পূর্বপাশ দিয়ে সাধুর সাধের বটতলা ভায়া বাহিরদিয়া মানসা বাজার সড়কটি অবস্থিত। এই গুরুত্বপূর্ণ ও জনবহুল একমাত্র সড়কটি দিয়ে বাহিরদিয়া-মানসা, নলধা-মৌভোগ, ফকিরহাট সদর, মুলঘর, রুপসার টিএস বাহিরদিয়া, কাজদিয়া, আলাইপুর, পালেরহাট ও আজগড়াসহ বিভিন্ন এলাকার হাজার হাজার জনসাধারন চলাচল করে থাকেন। বেতাগা পশুরহাট, টাউন নওয়াপাড়া পান বাজার (ঘোষের হাট), পিলজংগ বলাই ঘোষের দোকান পান বাজার (ভালোর দোকান), চুলকাটি বাজার, সিএন্ডবি বাজার এমনকি বাগেরহাট জেলা শহরে যাতায়াতের একমাত্র রাস্তা হিসাবে এই রাস্তাটি সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে। ঐ অঞ্চলের অধিকাংশ ব্যাসায়ীরা পান ও গরু ক্রয়-বিক্রয়ের জন্য বেতাগা পশুরহাট ও টাউন নওয়াপাড়া পান বাজারে (ঘোষের হাট), এসে থাকেন। কিন্তু রাস্তাটি গত দুই/তিন বছর যাবৎ সংস্কার বিহীন পড়ে থাকায় জনগনকে চরম দুর্ভোগের মধ্যদিয়ে চলাচল করতে হচ্ছে।

স্থানীয় হুমায়ুন কবির, জাহাংগীর হোসেন ও নাজমুল হাসানসহ একাধিক ব্যক্তিরা বলেছেন, সাধুর সাধের বটতলা ভায়া বাহিরদিয়া মানসা বাজার ৫কিলোমিটার সড়কটির গাবখালী বাজার হতে সাতবাড়িয়া তেমাথা (বিল্লাল এর দোকান) পর্যন্ত প্রায় আধাকিলোমিটার রাস্তা ভাল রয়েছে। বাকি সাড়ে ৪কিলোমিটার রাস্তা অত্যান্ত নাজুক অবস্থা। সড়কটির বৈলতলী, সাতবাড়িয়া ও বাহিরদিয়া গ্রামের বেশ কয়েক জায়গায় বড়বড় গর্ত। শুধু তাই নয়, বৈলতলী ও বাহিরদিয়া সহ বেশ কয়েকটি স্থানে রাস্তা ভেঙ্গে পূর্বপাশের্^র জোলার (ছোট্ট খাল) মধ্যে চলে যাওয়ার উপক্রম হয়েছে।

সড়কটি দিয়ে ভারী যানবাহন চলাচল করার সময় তা উল্টে ছোট্ট নদীতে গিয়ে পড়তে পারে। এঅবস্থায় রাস্তাটি দ্রুত মেরামত বা সংস্কার করার জন্য স্থানীয় এলাকাবাসি উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

  • সর্বশেষ