শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৬:১৩ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে ৪৩ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ৪৩ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সদর থানা পুুলিশ মাদক বিরোধী অভিযানে সদর উপজেলার কড্ডার মোড় এলাকা থেকে আটক করা হয়েছে। এসময় ১টি পিকআপ জব্দ করা হয়েছে।

শনিবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) মোঃ হাফিজুর রহমান সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।

আটককৃতরা হলো, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামাড়ী থানার নয়াবাড়ি গ্রামের নুর হোসেনের ছেলে ড্রাইভার মোঃ মাসুদ রানা (২৭), একই থানার বানিয়াটারী গ্রামের মৃত নইম উদ্দিনের ছেলে হেলপার মোঃ মামুন মিয়া (২৬) ও সিরাজগঞ্জে বেলকুচি উপজেলার চন্দনগাতী মৌলভীপাড়ার সমশের আলীর ছেলে মোঃ রেজাউল করিম (৪০)।

অতিরিক্ত পুলিশ সুপার সংবাদ সম্মেলনে বলেন, সিরাজগঞ্জ সদর সার্কেল মোঃ নাজরান রউফ, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান ও ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আসাদুজ্জামানসহ একটি টিম মাদক বিরোধী অভিযানে কড্ডার মোড় হেলালের চা স্টলের সামনে একটি পিকআপ যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-১২-৬৩৩৪ কে তল্লাশি চালিয়ে ৮ পোটলা ৪৩ কেজি শুকনা গাঁজাসহ পিকআপের ড্রাইভার ও হেলপারসহ ৩ জন আটক করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সদর সার্কেল মোঃ নাজরান রউফ, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান ও ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আসাদুজ্জামান সহ সিরাজগঞ্জের কর্মরত সাংবাদিকগণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়