শিরোনাম
◈ কাল পাস হচ্ছে বাজেট, আসছে যেসব পরিবর্তন ◈ ৭১ সালে জামায়াতের ভূমিকা পরিস্কার করা উচিত: মির্জা ফখরুল  ◈ চাহিদা ও দাম দুটোই কমেছে, ইউরোপে চাপে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের বয়স ৮৪ বছর, ১০০ বছর নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ অর্থ বিল সংশোধন করে করমুক্ত আয়সীমা ৪-৫ লাখ টাকা করা হচ্ছে ◈ কারিগরি ত্রুটিতে দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়তে পারে লোডশেডিং ◈ প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তি, নেই সমাধান ◈ জাপানের বিরুদ্ধে প্রথম দলে দেখা যাবে নেইমারকে? লাখ টাকার প্রশ্ন ব্রাজিল শিবিরে ◈ বিরোধী দল সেই সংস্কারের কথা বলে, যে সংস্কার তাদের ক্ষমতার ভাগ দেবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় সমঝোতা কি ভেস্তে যাবে

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৮:২৮ রাত
আপডেট : ২১ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃদ্ধ দম্পতিকে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ যুবলীগ সভাপতির বিরুদ্ধে

নাটোরের বড়াইগ্রামের কুমরুল গ্রামে জমি দখলে নিতে না পেরে এক বৃদ্ধ দম্পতিকে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবলীগ সভাপতির বিরুদ্ধে। পরে ওই যুবলীগ নেতা ও তার ভাতিজাদের অব্যাহত হুমকির মুখে গত ১৫ দিন ধরে নিজ বাড়িতে গৃহবন্দি ছিলেন তারা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী মোসলেম উদ্দিন (৭০) ও তার স্ত্রী খাদিজা বেগমকে (৬০) উদ্ধার করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

স্থানীয়রা জানান, একমাত্র ছেলে ব্যবসার কাজে রাজশাহীতে থাকায় মোসলেম উদ্দিন ও তার স্ত্রী বাড়িতে থাকেন; কিন্তু মোসলেম উদ্দিনের দুই ভাতিজা তৌকির ও তারেক মাঝে-মধ্যে জোর করে তার বিভিন্ন জমি দখলে নেওয়াসহ গাছপালা কেটে বিক্রি করে দেন। তাদের এসব কাজে বাধা দেওয়ায় ২২ নভেম্বর সকালে তার চাচাতো ভাই জোয়াড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি ফিরোজ হোসেন ও তার দুই ভাতিজা মোসলেম উদ্দিনকে মেহগনি গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করেন। তার স্ত্রী খাদিজা বেগম তাকে উদ্ধারে এগিয়ে গেলে তাকেও মারধর করেন তারা। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন।

এদিকে ঘটনার পর থেকেই হামলাকারীরা অব্যাহত প্রাণনাশের হুমকি দেওয়ার কারণে তারা বাড়ি থেকে বের হতে পারছেন না। এমনকি নিরাপত্তাহীনতার কারণে তার একমাত্র ছেলেও বাড়িতে ফিরতে পারছেন না। বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হলে স্থানীয় গণমাধ্যমকর্মী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দম্পতিকে উদ্ধার করেন।

এ বিষয়ে কথা বলার জন্য অভিযুক্তদের বাড়িতে গেলেও তাদের পাওয়া যায়নি। এ সময় তৌকির হোসেনের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। তবে তার স্ত্রী রিয়া খাতুন বলেন, জমি নিয়ে তাদের সঙ্গে ঝামেলা আছে। এজন্যই গাছের সঙ্গে বেঁধে একটু মারধর করা হয়েছে; কিন্তু তারা এটাকে বিরাট কিছু হয়েছে বলে প্রচার করছে।

বড়াইগ্রাম থানার ওসি জানান, বিষয়টি জানার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি খুবই দুঃখজনক। ওই বৃদ্ধ দম্পতির যথাযথ নিরাপত্তা বিধানসহ অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়