শিরোনাম
◈ শাহজালাল বিমানবন্দরে লাগেজ পেতে সময় লাগছে মাত্র ১৫-২০ মিনিট, জানালেন বিমানমন্ত্রী ◈ হা‌রের ক্ষত না শুকা‌তেই আইসিসির শাস্তি পেলো বাংলাদেশ ক্রিকেট দল ◈ ৮ কোটি ১০ লাখ ডলার চুরির মামলায় ৯৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন ◈ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, স্বামী-স্ত্রী পরিচয়ের তথ্য নিয়ে যা বলল পরিবার ◈ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ দুই হাইভোল্টেজ ম্যাচের আগে বার্সেলোনা শিবিরে জোড়া ধাক্কা ◈ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি পেলে পরবর্তী পদক্ষেপ, জানালেন শামা ওবায়েদ ◈ কিশোর গ্যাং প্রতিরোধে দেশের সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত ◈ টাইগার শ্রফকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৩, আরও যে তথ্য সামনে এসেছে ◈ ফ্রান্সে স্কুলের আন্দোলন যেভাবে রাজনৈতিক সংকটে পরিণত হলো

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ১০:২৭ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাসায়নিক জেলি ও সয়াবিন তেল মিশিয়ে নকল দুধ উৎপাদন, আটক ব্যবসায়ী

পাবনার ভাঙ্গুড়ায় জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ নকল দুধ উৎপদানের অভিযোগে মিজান আলী (২৮) নামের এক ব্যবসায়ীকে ৯০ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি সয়াবিন তেল, গ্লুকোজ, স্যাকারিন, ইউরিয়া, ডিটারজেন্ট পাউডার, কস্টিক সোডা ও রাসায়নিক জেলি ব্লেন্ড করে এই নকল দুধ উৎপাদন করেন।

আজ বুধবার (৩ ডিসেম্বর) সকালে অষ্টমণীষা ইউনিয়নের শাহানগর পাঁচপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। দণ্ডাদেশ পাওয়া মিজান আলীর বাড়ি সদর ইউনিয়নের মেন্দা পশ্চিম পাড়ায়।

স্থানীয় সূত্র ও প্রশাসন জানায়, ননী ও ফ্যাট তুলে নেওয়া পাতলা দুধ বা পানিতে যোগ করা হতো সয়াবিন তেল, গ্লুকোজ, স্যাকারিন, ইউরিয়া, ডিটারজেন্ট পাউডার, কস্টিক সোডা ও রাসায়নিক জেলি। এসব ব্লেন্ডারে মিশিয়ে কয়েক মিনিটে তৈরি করা হয় নকল দুধ, যা ভোক্তাদের কাছে সাধারণ দুধ হিসেবে বিক্রি করা হয়। এই নকল দুধ দীর্ঘমেয়াদে কিডনি, লিভার ও পাচনতন্ত্রসহ মানবদেহের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

স্থানীয়রা জানায়, এ কারখানার কারণে এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছিল। তারা অভিযানে সন্তোষ প্রকাশ করে মূল হোতা ফারুকসহ সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

Advertisement

অভিযান পরিচালনাকালে ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান ঘটনাস্থল থেকে কেমিকেল মেশানো প্রায় ১০ লিটার সয়াবিন তেল ও উৎপাদিত আট লিটার নকল দুধ জব্দ করেন। তাৎক্ষণিকভাবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মিজান আলীকে তিন মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

জিজ্ঞাসাবাদে মিজান আলী স্বীকার করেন, তিনি তার ভাই ফারুক হোসেনের সঙ্গে যৌথভাবে এ অবৈধ ব্যবসাটি চালাচ্ছিলেন। ফারুক পূর্ব থেকেই এলাকায় ‘নকল দুধ ব্যবসায়ী’ হিসেবে পরিচিত বলে জানান তিনি।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, নকল দুধ ব্যবসায়ীকে আটকের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজ বিকেলে জেলা কারাগারে পাঠানো হয়েছে। জনস্বার্থে ভেজাল দুধ উৎপাদন ও বিক্রির মতো অপরাধের বিরুদ্ধে পুলিশের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

সূত্র: এনটিভি 

  • সর্বশেষ