শিরোনাম
◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী 

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫, ০৭:১৩ বিকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ৩

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় চোর সন্দেহে গণপিটুনিতে শাহিন (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তিন জন।

সোমবার (২৪ নভেম্বর) সকালে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের দেবিনগর সর্বজনীন দুর্গামন্দিরের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত শাহিন নগরকান্দার গজগাহ এলাকার মো. মোস্তফার ছেলে।

আহতরা হলেন, সুমন শেখ (২৫), পারভেজ (১৮) ও এনামুল (২৫)। তাদের সবার বাড়ি নগরকান্দা উপজেলায়। তবে এসময় জিহাদ (২৪) নামে একজন পালিয়ে যায়। 

জানা যায়, ওই ব্যক্তিরা উপজেলার তালমার মোড় থেকে মাহিন্দ্র থেকে নেমে হাঁটতে হাঁটতে রামনগর ইউনিয়নে দেবিনগর দুর্গামন্দিরের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলে দুই জন এসে তাদেরকে জিজ্ঞেসাবাদ করে। এসময় চোর চোর করে ডাকচিৎকার করলে স্থানীয় দুই-তিন গ্রামের ২০০/২৫০ লোকজন এসে এলোপাতাড়ি মারধর করে তাদের। অতঃপর নগরকান্দা থানায় সংবাদ দিলে নগরকান্দা কিলো ৮ পার্টির ইনচার্জ এসআই ইরানুর ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করে। এদের মধ্যে শাহিনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ও বাকি ৩ জনকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে আহত শাহিন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, 'এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়