শিরোনাম
◈ এক যুগের বেশি সময় পর ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প বন্ধের সিদ্ধান্ত, বদলে যাচ্ছে সড়কের নকশা ◈ সুখবর পেলেন ঋতুপর্ণারা, ফিফা নারী র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে ১০৬ নম্বরে বাংলাদেশ ◈ রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন তারেক রহমান ◈ শাহজালাল বিমানবন্দরে স্টোর ভবনে আগুন ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর ২৬ অক্টোবর, সই হবে অন্তত ৪ সমঝোতা স্মারক ◈ যে কারণে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, নেপথ্যে যা জানা গেল ◈ জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা ◈ ভারতবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে দিল্লি থেকে টাকা আসছে কলকাতায়, উসকানি ছড়াচ্ছে বাংলাদেশ থেকে: দিলীপ ঘোষ ◈ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদত্যাগ কার্যকর ◈ নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, চালকসহ ৭ জনের পরিচয় শনাক্ত

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৫, ১২:৫৯ রাত
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৃত্যুর আগে জীবনের শেষ ইচ্ছার কথা ফেসবুকে প্রকাশ, বাস্তবেও ঘটল তাই

মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেষ স্ট্যাটাসে লিখেছিলেন, ‘ইচ্ছা তো অনেক, আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম।’ তাঁর ইচ্ছা যে এভাবে বাস্তবে পরিণত হবে, তা স্বপ্নেও ভাবতে পারেননি আপনজনেরা।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীতে মেট্রোরেলের পিলার থেকে সরে যাওয়া বিয়ারিং প্যাড পড়ে মারা যান আবুল কালাম আজাদ। মাত্র পাঁচ বছর আগে দাম্পত্যজীবন শুরু করা আজাদ (৩৫) ও প্রিয়ার (২৫) সংসার যেন অঙ্কুরেই শেষ হয়ে গেল।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকায় মনোয়ার ভিলায় থাকতেন তাঁরা। শ্বশুরবাড়ির মাত্র ১০০ গজ দূরে ভাড়া বাসায় থাকতেন তাঁরা। ঘর আলো করে আসে আবদুল্লাহ ও ফারিয়া। যাদের বয়স মাত্র ৪ ও ২ বছর।


আবুল কালাম মনোয়ারা ভিলার তৃতীয় তলায় ভাড়া থাকতেন। বাড়িওয়ালা রফিকুল ইসলাম বলেন, ‘গতকাল বিকেলেও কথা হয়েছিল। খুব মিশুক ছিল ছেলেটা। পরিবারের সঙ্গে আমাদের খুবই ভালো সম্পর্ক ছিল। এভাবে চলে যাবে, ভাবতেই পারছি না।’

Advertisement


সরেজমিনে দেখা যায়, প্রিয়ার বাবা আরব আলী ইতালি থেকে মোবাইল ফোনে পরিবারের সঙ্গে কথা বলছেন আর চোখের পানি ফেলছেন। রীতিমতো বিলাপ করছেন শাশুড়ি রিনা আক্তার। প্রিয়া স্বামীকে মাটিতে বিছানো খাটে শুয়ে থাকতে দেখে আর্তনাদ করছেন বারান্দা থেকে।

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত কালাম ভাইয়ের সংসারও সামলাতেন, পরিবারে হাহাকারমেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত কালাম ভাইয়ের সংসারও সামলাতেন, পরিবারে হাহাকার
প্রিয়ার বোন নুসরাত বলেন, ‘কালাম ভাই ট্রাভেল এজেন্সিতে কাজ করতেন। এখন আমার বড় বোন অসহায় হয়ে গেল। ছেলেমেয়েদের নিয়ে কীভাবে থাকবে? আমার বাবা ইতালি থাকেন। আমাদের কোনো ভাই নেই। উনিই আমাদের ভাইয়ের অভাব পূরণ করেছিলেন।’

প্রিয়ার মামাতো ভাই সোহাগ বলেন, ‘সরকার আর্থিক সহযোগিতার পাশাপাশি চাকরি দেওয়ার কথা বলেছে। আমি চাইব, আমার বোনটাকে যোগ্যতা অনুযায়ী যেন একটি চাকরির ব্যবস্থা করে। তাঁর ছেলেমেয়ের দায়িত্ব নেয়। কারণ, তাঁর আর কোনো বিকল্প উপায় নেই। সেই সঙ্গে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সে বিষয়ে আমরা জোরালো দাবি জানাই।’

রোববার রাত ১০টায় পাঠানটুলীর বায়তুল ফালাহ জামে মসজিদে কালামের প্রথম জানাজা সম্পন্ন হয়। এরপর কালামের লাশ শরীয়তপুরে নিজ গ্রামে জানাজা শেষে দাফন করা হবে। উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ