শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫, ০৬:১৪ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে ৬৪০ গ্রাম হেরোইনসহ দুই আন্তঃজেলা মাদক পাচারকারী গ্রেফতার

​ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: ​রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল রেলওয়ে মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৬৪০ গ্রাম হেরোইনসহ দুই আন্তঃজেলা মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

​গত ২৫ অক্টোবর দুপুর ১২টার দিকে র‍্যাব-৫, সিপিএসসি-এর একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতরা হলো রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিয়ারমানিকচর মধ্যপাড়ার মোঃ আসারুল রনি (২১) এবং সিরাজগঞ্জ সদর থানাধীন সিরাজগঞ্জ রেলকলোনীর মোছাঃ জাহানারা (৫০)।

​র‍্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে রোববার সকালে জানানো হয়, গ্রেফতারকৃত আসামিরা আন্তঃজেলার সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে রাজশাহী, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় খুচরা ও পাইকারিভাবে বিক্রি করে আসছিল।

​র‍্যাব জানায়, সিরাজগঞ্জের বাসিন্দা জাহানারা বেগম (৫০) বেশ কয়েকবার ট্রেন/বাস যোগে রাজশাহীতে এসে অজ্ঞাত স্থান থেকে হেরোইন সংগ্রহ করে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করত। অন্যদিকে, গোদাগাড়ীর দুর্গম চরাঞ্চলের বাসিন্দা আসারুল রনি (২১) আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্তবর্তী স্থান থেকে হেরোইন সংগ্রহ করে পদ্মা নদী পার হয়ে জাহানারা বেগমের কাছে সরবরাহ করত।

​গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, জাহানারা বেগম আগের ধারাবাহিকতায় সেদিনও সিরাজগঞ্জ থেকে হেরোইন ডেলিভারি নিতে ট্রেনযোগে রাজশাহীতে আসে। পরে গোয়েন্দা দল তার গতিবিধি পর্যবেক্ষণ করে শিরোইল রেলওয়ে মার্কেটের সামনে অভিযান চালায়। এ সময় দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়।
​গ্রেফতারের সময় রনির কাছে থাকা একটি নষ্ট প্রিন্টারের বক্স তল্লাশি করে প্রিন্টারের টোনারের ভেতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৬৪০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়।

​গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 

  • সর্বশেষ