শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫, ১১:১৫ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় ব্যবসায়ীদের আগুন, পৌরসভার ৩ গাড়ি পুড়ে ছাই

ভোলার নতুন বাজারে পৌরসভার জমিতে করা অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় পৌরসভার ৩টি গাড়িতে (ময়লা ও মালামাল পরিবহণের ট্রাক) আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা। 

শনিবার বিকালে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই গাড়িগুলোর বডি ও ইঞ্জিনসহ অনেকাংশ পুড়ে গেছে।

ভোলা পৌরসভার প্রশাসক মো. মিজানুর রহমান জানান, পৌরসভার জমিতে করা অবৈধ দোকান উচ্ছেদ করার সময় বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা পৌরসভার ৩টি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন। ক্ষয়ক্ষতির নিরূপণের কাজ চলছে। ভিডিও ফুটেজ দেখে এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মামলা করা হবে। আর অবৈধভাবে দখল করে রাখা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পৌর কর্তৃপক্ষ নতুন বাজার চত্বরের মুক্তিযোদ্ধা সংসদ ভবনের পাশের কয়েকটি দোকান উচ্ছেদ করে পৌরসভার গাড়িতে তোলে। এ সময় গাড়ির (ট্রাকের) ওপরে রাখা দোকান ঘরগুলোতে আগুন ধরিয়ে দেন বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা। সংঘবদ্ধ চক্রটি আগুন দেওয়া গাড়ির কাছে কাউকে ভিড়তেও দেয়নি। পরে স্থানীয়দের সহায়তায় আধাঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনার আগেই গাড়ি ৩টি পুড়ে যায়। 

ঘটনার পর পরই সরেজমিন পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. আজাদ জাহান। তিনি ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান।

স্থানীয় অনেকের অভিযোগ, জেলা প্রশাসক, পুলিশ সুপারের কার্যালয় ও থানার সামনে এমন ঘটনা দুঃখজনক। থানার কয়েক মিটারের মধ্যে এমন ঘটনায় পুলিশ এসেছে প্রায় এক ঘণ্টা পর।

ভোলা সদর মডেল থানার ওসি মো. হাচনাইন পারভেজ জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে যান। অভিযোগ পেলে তদন্ত করে তারা ব্যবস্থা নেবেন। পৌরসভার অভিযানের বিষয়ে পুলিশকে কিছু জানানো হয়নি বলেও জানান তিনি। 

  • সর্বশেষ