শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫, ০৬:৪১ বিকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ধান ক্ষেতে, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারীতে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ধান ক্ষেতে উলটে গিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (২৫ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার মহিষখোঁচা-আদিতমারী সড়কর আনসার খার পুকুর পার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মহিষখোচা দক্ষিণ বালাপাড়া, ব্রমত্তর এলাকার মৃত তোফায়েলুর রহমানের ছেলে আতাউর রহমান বকুল (৫২) এবং মহিষাশহর এলাকার আজিজার রহমানের ছেলে আতিকুল ইসলাম (৩০)।

‎জানা যায়, শনিবার ১২টার দিকে মহিষখোচা থেকে আদিতমারী উপজেলা গামী অটোরিকশা আনসার খার পুকুর পার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পাশের অনেক নিচু একটি ধান ক্ষেতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই  অটোর নিচে চাপা পড়ে আতিকুল ইসলামের মৃত্যু হয়। এসময় বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত আতাউর রহমান বকুলকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। তবে অটো চালক অক্ষত অবস্থায় বেঁচে যায়। ঘটনার পর থেকে অটোচালক পলাতক রয়েছে।

আদিতমারী থানার উপ পরিদর্শক রেজাউল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের পরিবারের সদস্যদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তিনি।

  • সর্বশেষ