শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫, ০৬:৩৭ বিকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালী পৌরসভায় অ‌গ্নিকা‌ন্ডে ৩‌টি বা‌ড়ির মালামাল পুঁ‌ড়ে ক‌য়েক লক্ষা‌ধিক টাকার ক্ষয়ক্ষ‌তি

কল‌্যাণ‌ বড়ুয়া, বাঁশখালী(চট্টগ্রাম)প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার আস্ক‌রিয়া পাড়ায় এক অ‌গ্নিকা‌ন্ডের ঘটনা ঘ‌টে‌ছে । শনিবার (২৫ অক্টোবর) ভোরে বাঁশখালী পৌরসভার ৭নং ওয়ার্ডের আশকরিয়া এলাকায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অ‌গ্নিকা‌ন্ডে মোহাম্মদ হোসাইনের তিন পুত্র কামাল মাঝি, মোহাম্মদ এরশাদ ও মোহাম্মদ সাইফুল ইসলামের বা‌ড়ির মালামাল পুঁ‌ড়ে ক‌য়েক লক্ষা‌ধিক টাকার ক্ষয়ক্ষ‌তি হয় ব‌লে জানা যায় ।

অ‌গ্নিকা‌ন্ডের তিনটি বসতঘর মালামালসহ মোটরসাইকেল, হাঁস-মুরগি ও নগদ টাকাও পুঁড়ে যায়। ত‌বে এ ঘটনা শত্রুতা বসত ব‌লে দা‌বি কর‌ছে ক্ষ‌তিগ্রস্থ প‌রিবা‌রের সদস‌্যরা ।

ক্ষতিগ্রস্ত সাইফুল ইসলামের স্ত্রী জান্নাতুল ফেরদৌস বলেন, আমি দুই মেয়েকে নিয়ে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আগুন দেখে বের হতে গেলে দেখি বাইরে থেকে দরজা লাগানো। পরে চিৎকার শুনে লোকজন এসে আমাদের উদ্ধার করে। দুই-চার মিনিট দেরি হলে আমরা সবাই পুড়ে মরতাম।”

তার বড় ভাই মোহাম্মদ সেলিম অভিযোগ করে বলেন, দুর্বৃত্তরা ঘরে আগুন দিয়ে দরজা আটকে আমার বোনসহ সবাইকে পুড়িয়ে মারতে চেয়েছিল ব‌লে অ‌ভি‌যোগ ক‌রেন সে। বাঁশখালী ফায়ার সা‌র্ভি‌সের স্টেশন অ‌ফিসার মিজানুর রহমান ব‌লেন, অ‌গ্নিকা‌ন্ডের খবর পে‌য়ে আমরা সেখা‌নে ছু‌টে গে‌লে রাস্তা খারাপ থাকায় ঘটনাস্থ‌লে পৌছা সম্ভব হয়‌নি। রিকসা ভ‌্যা‌নে ক‌রে ও মালামাল নি‌তে পা‌রে‌নি ঘটনাস্থ‌লে। স্থানীয় লোকজন আগুন নেভার খবর বল‌লে ,ফি‌রে আস‌তেবাধ‌্য হ‌ই ব‌লে সে জানান ।

বাঁশখালী থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন,রা‌তে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্তদের সা‌থে হ‌য়ে‌ছে, তারা অভিযোগ কর‌লে তা তদন্ত করে দেখা হবে ব‌লে তি‌নি জানান ।

  • সর্বশেষ